ঢাকা ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বড়লেখায় সাংবাদিক লিটন শরীফের বাবার ই’ন্তেকাল, দাফন সম্পন্ন

মৌলভীবাজারের বড়লেখা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক লিটন শরীফের বাবা সমাজসেবক মাস্টার মো. মঈন উদ্দিন ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৯ আগস্ট) বেলা ২টা ৪০ মিনিটে গাজিটেকাস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মাস্টার মো. মঈন উদ্দিন কর্মজীবনে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করেছেন। সর্বশেষ তিনি বড়লেখা ডিগ্রি কলেজের অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার রাত ১০টায় গাজিটেকা শাহী ঈদগাহ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় শিক্ষক, রাজনীতিবিদ, সামাজিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

এদিকে সাংবাদিক লিটন শরীফের বাবা মো. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সহসভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, ক্রীড়া সম্পাদক আদিব মজিদ এবং প্রেসক্লাবের সদস্য মস্তফা উদ্দিন, মিফতাহ আহমদ লিটন, আজাদ বাহার জামালী, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, সিরাজুল ইসলাম রিপন, ফয়সল মাহমুদ ও রেদওয়ান রুম্মান।

শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া বড়লেখা সরকারি কলেজ শিক্ষক পরিবারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনআইসিভিডিতে আ.লীগপন্থী চিকিৎসকসহ ২ জনের পদায়নে উঠছে নানা প্রশ্ন

বড়লেখায় সাংবাদিক লিটন শরীফের বাবার ই’ন্তেকাল, দাফন সম্পন্ন

আপডেট সময় ১২:১৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬