ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ, ২৩ জুন ২০২৬: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামিউল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী ইমরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন রুপ কুমার বর্মণ, মোঃ ওবায়দুল্লাহ, মোঃ শফি উদ্দিন এবং মোঃ রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান এবং সিগারেটকে মাদকাসক্তির প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেন।
প্রধান অতিথি চৌধুরী ইমরুল হাসান মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের ডোপ টেস্ট সম্পর্কে সচেতন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীতশিল্পী বাবলু মাদকবিরোধী গান পরিবেশন করেন এবং শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার আহ্বান জানান।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ৭ম থেকে ১০ম শ্রেণির প্রথম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ‘মাদককে না বলুন’ লেখা সম্বলিত ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করানো হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনআইসিভিডিতে আ.লীগপন্থী চিকিৎসকসহ ২ জনের পদায়নে উঠছে নানা প্রশ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬