সংবাদ শিরোনাম ::
যমুনা অয়েলে গণবদলি নিয়ে আলোচনা, তালিকায় নেই আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফেরত এলেন ২২১ জন ভোলায় গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামী গ্রেফতার চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড আদেশ দিল আদালত আত্রাইয়ে রেলওয়ে লাইনের পাশ থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার সন্ধ্যার মধ্যে দেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রবাসীরা

চিকিৎসাব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ‘বিগত সরকার দুর্নীতির কারণে আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি।

চিকিৎসাব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে। বর্তমান সরকার মানুষের সেবা করতে চায়। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না।’
শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার জনগণের সেবা আরো সহজ করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি সেবা সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না।

স্বাস্থ্যসেবা জনগণের দোড়াগাড়ায় পৌছানোর তাগিদ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিশু ও নারীদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা রেখেই পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। প্রতিটা ঘরে ঘরে সরকারের লোক যাবে। তারা প্রাথমিক সেবা শেষে রোগীকে হাসপাতালে পাঠাবে।

এ ছাড়া চায়নার সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি।’
এ সময় মন্ত্রী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা দেন। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা অয়েলে গণবদলি নিয়ে আলোচনা, তালিকায় নেই আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট

চিকিৎসাব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬