ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বিটিএ’র পিকআপ ভ্যান উপহার কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম!

আবৃত্তি একাডেমির নেতৃত্বে তাহমিনা-বেলায়েত

আগামী দুই বছরের জন্য আবৃত্তি একাডেমি’র পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন হিমাদ্রী মোর্শেদ তাহমিনা এবং সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বেলায়েত হোসাইন। বিগত মেয়াদে সংগঠনটির সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন হিমাদ্রী মোরশেদ তাহমিনা এবং বিদায়ী কমিটির প্রচার অধিকর্তার দায়িত্বে ছিলেন বেলায়েত হোসাইন।

হিমাদ্রী মোর্শেদ তাহমিনা একজন গুণী আবৃত্তিশিল্পী ও সংগঠক। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান আড়ংয়ের একজন কর্মকর্তা। অন্যদিকে সদ্য নির্বাচিত সমন্বয়ক বেলায়েত হোসাইন পেশায় একজন সাংবাদিক। বর্তমানে এখন টিভিতে রিপোর্টার হিসেবে কাজ করছেন। এর আগে সময় টেলিভিশনের রিপোর্টার ছিলেন বেলায়েত।

কার্যকরী পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২২-২৩ সেশনের জন্য নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কমিটিতে প্রশিক্ষণ অধিকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের কার্যকরী সদস্য আব্দুর রহমান তিতুমীর। অর্থ অধিকর্তা বেলাল হোসাইন অনিক, দপ্তর অধিকর্তা আব্দুস সালাম এবং প্রচার অধিকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান তারেক। এছাড়া নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক পরিচালক মৃন্ময় মিজান, মাসুদ আহম্মেদ, দিলসাদ জাহান পিউলী, বিদায়ী কমিটির পরিচালক কামরুল ইসলাম জুয়েল ও বিদায়ী কমিটির অর্থ অধিকর্তা নাজনীন রিমি।

কাউন্সিলে নতুন কার্যকরী পরিষদে নতুন পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করেছেন আবৃত্তিশিল্পী মো. আল-আমিন। সবমিলিয়ে ৩৪ সদস্যের কার্যকরি পরিষদের প্রায় ৩০জন সদস্য উপস্থিত ছিলেন কাউন্সিলে।

আবৃত্তি একাডেমি গুরুত্বপূর্ণ অবদান রাখছে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন কর্মসূচিতে সরব উপস্থিতি থাকে আবৃত্তি একাডেমির।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর

আবৃত্তি একাডেমির নেতৃত্বে তাহমিনা-বেলায়েত

আপডেট সময় ০৫:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩