ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ ১৬ ডিসেম্বর উদ্বোধন তৃতীয় টার্মিনাল, জাপানের সহযোগিতা চাইল সরকার এবার ঢাকার রাস্তায় বসছে নতুন আরেক প্রযুক্তির ক্যামেরা  প্রাকৃতিক উপায়ে দাঁতের যত্ন, কোনটি ব্যবহার করবেন? সাকিব আল হাসানকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি ‘বিশ্ববিদ্যালয় জীবন কেবল সনদ অর্জনের জন্য নয়, জ্ঞান অন্বেষণ ও গবেষণার জন্য’: পবিপ্রবি ভাইস-চ্যান্সেলর ড. এস. এম. হেমায়েত জাহান বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে জোর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮টি ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ দুইজন আটক আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরো সুশৃঙ্খল করতে সরকার নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরো সুশৃঙ্খল করতে মন্ত্রণালয় নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে। দুর্বল প্রকাশনা রেকর্ড থাকা জেলাভিত্তিক সংবাদপত্রগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।’

ইয়াসের খান চৌধুরী জানান, বর্তমানে ঢাকা থেকে ৫৮৫টি দৈনিক পত্রিকা, ৩৬৩টি সাপ্তাহিক পত্রিকা এবং ২৯৬টি মাসিক পত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে মিডিয়া তালিকাভুক্ত দৈনিক ২৮৮টি, সাপ্তাহিক ৫৬টি ও মাসিক ২৩টি পত্রিকা সর্বাধিক প্রকাশিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ

অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

আপডেট সময় ০৯:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬