ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একটি বালুবাহী পিকআপ দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে।

রবিবার সকাল ৯টায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আজ সকালে অবৈধ রেলক্রসিং দিয়ে বালুবাহী পিকআপ পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মুহূর্তে দুমড়েমুচড়ে গিয়ে ট্রেনের সঙ্গে আটকে যায় ট্রাক। এর প্রায় দেড় ঘণ্টা পর হাইওয়ে এবং রেলওয়ে পুলিশের সহায়তায় দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করে।

ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন জানান, আমরা ট্রেনে করে চট্টগ্রাম থেকে আসছিলাম। জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে যায়। পরে দেখি এ দুর্ঘটনা।

চিনকি আস্তানা রেলস্টেশনের এসএসআইওএ গোলাম সরওয়ার বলেন, সকাল ৯টার দিকে অবৈধভাবে রেলক্রসিং পারাপার হতে গিয়ে একটি পিকআপের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রেনের একটি দরজাও ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, ঘণ্টাখানেক পর দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে নেওয়ার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট সময় ০৩:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬