ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

মেসিহীন আর্জেন্টিনার একাদশে খেলবেন কারা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৬১০ বার পড়া হয়েছে

হন্ডুরাসের বিপক্ষে প্রীতিম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। দলের আরো কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস সমস্যা থাকায় একাদশে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

রবিবারের (৭ জুন) ম্যাচে মেসির পাশাপাশি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকেও পাচ্ছে না আর্জেন্টিনা। ফলে নতুন কিছু সমন্বয় নিয়ে দল সাজানোর পরিকল্পনা করছেন স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের খবরে জানা গেছে, হন্ডুরাসের বিপক্ষে আক্রমণভাগে একসঙ্গে খেলতে পারেন লাউতারো মার্তিনেজ ও হোসে ম্যানুয়েল লোপেজ। বিশ্বকাপের আগে এই জুটিকে পরীক্ষা করে দেখতে চান কোচ।

সম্ভাব্য একাদশে গোলবারের নিচে থাকবেন হেরোনিমো রুলি। রক্ষণভাগে দেখা যেতে পারে নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি ও জিয়ানলুকা জিয়াইকে। মিডফিল্ডে থাকবেন থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডি পল। আর আক্রমণভাগে লাউতারোর সঙ্গে জুটি বাঁধবেন লোপেজ। বিশ্বকাপের আগে স্কোয়াডের গভীরতা যাচাইয়ের জন্য এই ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্কালোনি। মেসির অনুপস্থিতিতে অন্য খেলোয়াড়রা নিজেদের প্রমাণের সুযোগ পাবেন বলেও মনে করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

মেসিহীন আর্জেন্টিনার একাদশে খেলবেন কারা

আপডেট সময় ১২:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬