ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন সাম্প্রদায়িক সংঘর্ষে শান্তির আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসের প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকার অভিযোগ উঠেছে মাঠ সংগঠক মেহেরুন্নেসার বিরুদ্ধে। এ ঘটনায় বিআরডিবি অফিসের কর্মকর্তা হাসানুজ্জামান বাদী হয়ে দুর্নীতি দমন আইনে মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত মেহেরুন্নেসা মেহেরপুর সদর উপজেলার মাঠ সংগঠক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায় ৭টি দলে প্রায় ৭৪ লাখ টাকা বিতরণ করেন। তবে নির্ধারিত সময় পার হলেও এসব প্রকল্পের কোনো টাকা অফিসে জমা না হওয়ায় সন্দেহ সৃষ্টি হয়।

পরে হাসানুজ্জামান মাঠ পর্যায়ে তদন্তে নেমে জানতে পারেন, মেহেরুন্নেসা প্রায় ৩৪ লাখ টাকা উত্তোলন করেছেন। এ বিষয়ে তিনি প্রাথমিকভাবে বিষয়টি স্বীকার করলেও অফিসে কোনো হিসাব জমা দেননি।

পরবর্তীতে অফিস থেকে তাকে লিখিত নোটিশ দেওয়া হয়। তবুও তিনি হিসাব না দেওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। তাদের নির্দেশক্রমে দুর্নীতি দমন আইনে মেহেরপুর আদালতে মামলা করা হয় (মামলা নং-১/২৬)।

বাদী হাসানুজ্জামান বলেন, “মাঠ সংগঠক মেহেরুন্নেসার মাঠের হিসাবের সঙ্গে অফিসের হিসাবের গরমিল পাওয়া যায়। তাকে লিখিতভাবে নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা করা হয়।

এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, “অভিযুক্ত মাঠ সংগঠক মেহেরুন্নেসাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে দুর্নীতি দমন আইনে মামলা চলমান রয়েছে। আমার জানামতে দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে। আশা করছি দ্রুত তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০২:৩৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬