সন্ধ্যার মধ্যে দেশের দুই জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও সংস্থাটি জানায়। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা যায়। সতর্ক বার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও। এমন পরিস্থিতিতে তিন জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
সংবাদ শিরোনাম ::
সন্ধ্যার মধ্যে দুই জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি
-
আমাদের মার্তৃভূমি ডেস্ক : - আপডেট সময় ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- ৫৪২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























