ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

সাংবাদিককে ডেকে পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোর প্রতিবেদক মোস্তফা ইউসুফকে নিজ কার্যালয়ে ডেকে বন, পরিবেশ ও কৃষি নিয়ে কীভাবে কাজ করা যায় তার পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (২১ মে) সাংবাদিক মোস্তফা ইউসুফ তার ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সম্প্রতি, আমার করা কয়েকটি প্রতিবেদন প্রধানমন্ত্রী পড়েছেন। আজকে উনি ডাকলেন। দীর্ঘক্ষণ কথা বললেন। বন, পরিবেশ, কৃষি নিয়ে কী করা যায় জানতে চাইলেন। সবিস্তারে উনাকে ব্রিফ করেছি কীভাবে বন উজাড় হচ্ছে, হাতি হত্যা হচ্ছে, সিলেটে পাথর লুট হচ্ছে, চট্টগ্রামের পাহাড় ধ্বংস হচ্ছে। তাৎক্ষণিকভাবে বন ও পরিবেশ মন্ত্রী, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রীকে ফোন দিয়ে বললেন, আমি মোস্তফাকে পাঠাচ্ছি। তার কাছ থেকে শুনে ব্যবস্থা নেন।’

তিনি আরও লেখেন, ‘সারাজীবন মন্ত্রীদের বক্তব্যের নোট নিয়েছি। আজকে মন্ত্রীরা আমার বক্তব্যের নোট নিলেন (নো অফেন্স)। পরে ১৫০ টাকার লাঞ্চ করালেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে যেখানে বন উজাড় হয়েছে বেশি সেখান থেকে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন। বললেন, আপনার এলাকা দিয়ে শুরু হোক। ঈদের পর আবার দেখা হবে বললেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

সাংবাদিককে ডেকে পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬