ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন

আনসার বাহিনী হবে দক্ষ জনশক্তি গঠনের নতুন শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ এ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তি গঠন ও আন্তর্জাতিক কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আনসার বাহিনী।

বুধবার (২০ মে) সকালে আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত ব্যুত্থান মহড়া ও দক্ষতা প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরিতেও ভবিষ্যতে দেশের অন্যতম শক্তিশালী বাহিনীতে পরিণত হবে।
তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, সমুদ্রবন্দর, নগরাঞ্চল ও পার্বত্য দুর্গম এলাকায় আনসার সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের যেকোনো অস্থিতিশীল পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেও বাহিনীটির ভূমিকা প্রশংসনীয়।

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে আনসার ও ভিডিপির ১৩ হাজারেরও বেশি সদস্য ফ্রিল্যান্সিং ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন কাজে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি টিডিভি সদস্যরা নগর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি বলেন, “সঞ্জীবন প্রকল্প, আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বাহিনীর সদস্যদের দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রপ্তানিতেও আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আনসার ও ভিডিপি সদস্যদের বর্ণাঢ্য কুচকাওয়াজ, ব্যুত্থান মহড়া ও বিভিন্ন দক্ষতা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর!

আনসার বাহিনী হবে দক্ষ জনশক্তি গঠনের নতুন শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০১:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬