ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা গোসাইরহাটে কার্পেটিংয়ের ৭ দিনেই ধস, সাড়ে ৬ কোটি টাকার সড়কে নির্মাণমান নিয়ে প্রশ্ন

সংসদে সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

জাতীয় সংসদে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে গিয়ে তিনি মতবিনিময় করেন। একাদশ জাতীয় সংসদের ২১তম ও বছরের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী ভাষণ দেওয়ার পর রাষ্ট্রপতি সাংবাদিক লাউঞ্জে যান। বিকেল ৫টায় গিয়ে সেখানে তিনি প্রায় এক ঘণ্টা সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় সাংবাদিকদের সঙ্গে জমিয়ে আড্ডাও দেন রাষ্ট্রপতি।

এরপর তার পক্ষ থেকে সাংবাদিকদের মিষ্টি মুখ করানো হয়। এসময় তিনি স্পিকার থাকা অবস্থায় জাতীয় সংসদের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন। রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ ভঙ্গিতে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে হাস্যরসে মেতে ওঠেন। এসময় পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা ও কোষাধ্যক্ষ সিরাজুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির

সংসদে সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় ০৮:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩