সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

হৃদরোগ সচেতনতায় অনন্য ভূমিকা রেখেছে হার্ট ফাউন্ডেশন: নুরুল ইসলাম মণি

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, বাংলাদেশে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ একটি অনন্য প্রতিষ্ঠান। গণমানুষের কাছে হৃদরোগ বিষয়ে সচেতনতা পৌঁছে দিতে হার্ট ফাউন্ডেশন যেভাবে কাজ করেছে, অন্য কোনো প্রতিষ্ঠান সেভাবে পৌঁছাতে পারেনি।
আজ (রবিবার) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে “একসাথে রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতক জয় করি” প্রতিপাদ্যে আয়োজিত গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চীফ হুইপ বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হৃদরোগে মারা যায়। এটি বর্তমানে বিশ্বের অন্যতম বড় ঘাতক ব্যাধি। তিনি বলেন, একজন সুস্থ মানুষ হেঁটে যাচ্ছেন, মুহূর্তের মধ্যেই হার্ট অ্যাটাক হতে পারে। মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো হার্ট, যা মানুষের নিয়ন্ত্রণে নয়, মহান আল্লাহর নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
তিনি আরও বলেন, “মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত হার্ট নিরবচ্ছিন্নভাবে কাজ করে যায়। তাই হৃদযন্ত্র সুস্থ রাখতে আমাদের সচেতন থাকতে হবে।”
ফাউন্ডেশনের শুরুর দিনের স্মৃতিচারণ করে চীফ হুইপ বলেন, “এই হাসপাতালের জন্মের সঙ্গে আমার একটি সম্পর্ক রয়েছে। শুরুতে এখানে কোনো ভবন ছিল না, ঘাসের ওপর বসে চিকিৎসাসেবা দেওয়া হতো।”
স্বাস্থ্য সচেতনতার বিষয়ে তিনি বলেন, “বেছে বেছে খাবার খাওয়া খুব জরুরি। তেল ও লবণ কম খাওয়া উচিত। পাশাপাশি প্রত্যেক মানুষের নিয়মিত কিছু না কিছু ব্যায়াম করা প্রয়োজন। স্বাস্থ্যকর জীবনযাপন হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, বর্তমানে দেশে অতিরিক্ত পেস্টিসাইড, রাসায়নিক সার ও হাইব্রিড খাদ্যের ব্যবহারের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। শিশুস্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এখন ১০ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যেও গুরুতর কিডনি সমস্যার প্রবণতা দেখা যাচ্ছে।
খাদ্যে ভেজাল প্রসঙ্গে তিনি বলেন, মাছ, মুরগির মাংস ও শাকসবজিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী জেনেশুনে নিম্নমানের ও ক্ষতিকর খাদ্যপণ্য তৈরি করছেন, যা তারা নিজেদের সন্তানদেরও খাওয়ান না।
উল্লেখ্য, হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগের অন্যতম ঝুঁকিপূর্ণ কারণ হলো উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা বিষয়ে জনগণ এবং চিকিৎসকদের মধ্যে তথ্য ছড়িয়ে দিতে World Hypertension League এবং International Society of Hypertension-এর উদ্যোগে প্রতি বছর ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে চীফ হুইপ বেলুন উড়িয়ে সেমিনারের শুভ উদ্বোধন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী) এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

হৃদরোগ সচেতনতায় অনন্য ভূমিকা রেখেছে হার্ট ফাউন্ডেশন: নুরুল ইসলাম মণি

আপডেট সময় ১২:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬