সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

রাউজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিকল্পিত অভিযান : এসপি মাসুদ

চট্টগ্রামের রাউজান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিকল্পিত অভিযান পরিচালনার কথা জানিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেছেন, পরিকল্পনা ছাড়া সেখানে অভিযান পরিচালনা করা সম্ভব নয়।

রোববার (১৭ মে) চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় রাউজানের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, রাউজান সম্পর্কে এখনো পুরোপুরি ধারণা নেওয়া হয়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, এলাকাটিতে পাহাড়ি ও দুর্গম অঞ্চল রয়েছে।

তিনি বলেন, পরিকল্পনা ছাড়া সেখানে নামলে পরাজিত হয়ে আসা ছাড়া উপায় থাকে না। আমরা চাই পরিকল্পনামাফিক অভিযান পরিচালনার মাধ্যমে রাউজানকে সন্ত্রাসমুক্ত করতে।

জানা গেছে, গত ১৭ বছর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর নিয়ন্ত্রণে থাকা রাউজানে সরকার পরিবর্তনের পর নতুন করে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।

সরকারের একজন মন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং বালু ব্যবসাকে কেন্দ্র করে রাউজানে একাধিক সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে।

উল্লেখ্য, গত ৯ মে ঢাকা পোস্ট-এ ‘সন্ত্রাসীদের দাপট, পথে পথে খুন : অশান্ত রাউজান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে গত ২২ মাসে উপজেলাটিতে ২৪টি হত্যাকাণ্ডের তথ্য উঠে আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

রাউজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিকল্পিত অভিযান : এসপি মাসুদ

আপডেট সময় ০৫:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬