সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

দেশের স্বার্থ বিনষ্ট করে কাউকে চুক্তি করতে দেব না: মির্জা ফখরুল

ফারাক্কা ইস্যুতে দেশের স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এমন কোনো চুক্তি করা হবে না যা বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে।

শনিবার (১৬ মে) ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ফারাক্কা চুক্তি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। নতুন কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত বিদ্যমান চুক্তি বহাল রাখার পক্ষে মত দেন তিনি। অন্যথায় সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক চাপ বা শক্তিধর মহলের বিরূপ প্রতিক্রিয়াকে উপেক্ষা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি হলেও তা টেকসই হবে কি না, সেটি অনেকাংশে নির্ভর করছে ফারাক্কা চুক্তির ওপর।

বিএনপি মহাসচিবের ভাষ্য, দেশের স্বার্থবিরোধী কোনো সমঝোতায় যাবে না সরকার। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হবে।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন। তিনি ফারাক্কা ইস্যুতে রাজনৈতিক বিভেদ ভুলে দল-মত-ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের স্বার্থ বিনষ্ট করে কাউকে চুক্তি করতে দেব না: মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬