ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ

থানার সার্ভিস ডেলিভারির গুণগতমান বাড়াতে হবে : আইজিপি

থানাকে সার্ভিস ডেলিভারির কেন্দ্র হিসেবে বিবেচনা করে থানার সার্ভিস ডেলিভারির গুণগতমান বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, সমাজের সকল শ্রেণি-পেশা মানুষের কাছে তাদের কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে হবে। থানাকে সকল সার্ভিস ডেলিভারির কেন্দ্র হিসেবে বিবেচনা করে থানার সার্ভিস ডেলিভারির গুণগতমান আরো বৃদ্ধি করতে হবে। বিভিন্ন সফলতার মাধ্যমে আমরা মানুষের আকাঙ্ক্ষা বৃদ্ধি করেছি। থানা থেকেও একইভাবে সেবা দিয়ে পুলিশ সম্পর্কে মানুষ যে ধারণা করে, যে আশা-আকাঙ্ক্ষার ভরসার জায়গা সেটা ধরে রাখতে হবে।

তিনি বলেন, আশা করব পুলিশ, প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ করতে চান সেই লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদক ও সন্ত্রাসবাদের কোনো স্থান হবে না। আমাদের বাহিনীর সদস্যরা প্রযুক্তি নির্ভর জনবান্ধব, সেবাবন্ধব, নারীবান্ধব ও শিশুবান্ধব কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে। আমাদের পেশাগত উৎকর্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, পুলিশের নিয়োগ পদায়ন ও পদোন্নতির স্বচ্ছতা আজ সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ এবং সকল সংস্থা ও সংগঠন আমাদের এসব কার্যক্রমের প্রশংসা করেছে। সর্বক্ষেত্রে আমাদের এই স্বচ্ছতা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ দমনে যে বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করেছে মাদকের ভয়াবহতা প্রতিরোধ করে আমাদের সেই সাফল্য অর্জন করতে হবে। মাদক উদ্ধারের ক্ষেত্রে দেখা যায়, আমরা প্রতি মাসে আগের মাসকে ডিঙ্গিয়ে যাচ্ছি, প্রতিবছর মাদক উদ্ধারের টার্গেটকে আগের বছরের থেকে ডিঙ্গিয়ে যাচ্ছি। অস্ত্র, মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ পুলিশ যে বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করেছে একইভাবে সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দায়িত্ব পালন করার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন

থানার সার্ভিস ডেলিভারির গুণগতমান বাড়াতে হবে : আইজিপি

আপডেট সময় ০৩:৪৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩