ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা কিবরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিল মন্ত্রণালয়

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিটি গাজীপুর সিটি করপোরেশনে পাঠানো হয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সুনিদিষ্ট তথ্য-প্রমাণকের আলোকে জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নজরুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা (বর্তমানে সাময়িক বরখাস্তকৃত), গাজীপুর সিটি করপোরেশন কর্তৃক লিখিত আবেদন করা হয়েছে। বর্ণিতাবস্থায় গাজীপুর সিটি করপোরেশনে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার (চঃ দাঃ) বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণপূর্বক জরুরি ভিত্তিতে এ বিভাগকে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৯ সালে গাজীপুর পৌরসভায় সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে যোগদান করেন গোলাম কিবরিয়া। এরপর ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন গঠিত হলে কৌশলে অফিসের অধস্তন কর্মকর্তা কর্মচারিদেরকে বদলি, বরখাস্ত ও চাকরিচ্যুতির মাধ্যমে নিজের আধিপত্য বিস্তার করেন। ভুয়া ভাউচারে পারদর্শী হওয়ায় অল্প সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছের মানুষ হয়ে উঠে কিবরিয়া। আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও বির্তকিত নানা সিদ্ধান্ত নেন তিনি৷ তার বিরুদ্ধে ভুয়া বিল ভাউচার সৃজন করে বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও দেশে বিদেশে অঢেল সম্পদের মালিক হওয়ার প্রমাণ মিলেছে।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান বলেন, গতকাল আমরা চিঠিটি হাতে পেয়েছি। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে সেটি খোঁজ নিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। যেটিই হোক এটি বোর্ডের মাধ্যমে প্রশাসক রয়েছেন; সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসেবে রক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, আমি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারবো না। আমাদের সিইও, সচিব ও প্রশাসক মহোদয়ের কাছ থেকে বক্তব্য নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা কিবরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিল মন্ত্রণালয়

আপডেট সময় ১২:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬