ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি

২৫ মে ভারতের গোয়ায় শুরু হচ্ছে সাফ টুর্নামেন্ট। বাংলাদেশ আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আগামীকাল থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওনা হচ্ছে। থাইল্যান্ড থেকে গোয়ায় রওনা হবে বাংলাদেশ। এজন্য আজই সাফ সংক্রান্ত সংবাদ সম্মেলন আয়োজন করেছে বাফুফে। 

বাংলাদেশ নারী সাফের টানা দুইবারের চ্যাম্পিয়ন। তাই এই টুর্নামেন্ট হ্যাটট্টিক শিরোপার মিশন। এজন্য বাফুফে থাইল্যান্ডে দুই সপ্তাহের ট্রেনিং ও থাইল্যান্ডের দুটি ক্লাব দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে। বাংলাদেশ নারী দলের মিডফিল্ডার স্বপ্না রাণী ও মুনকি আক্তার পারফরম্যান্সের জন্য বাদ পড়েছেন। ইনজুরির জন্য এই দলে নেই নবীরনও।

বাংলাদেশের প্রথম দুই সাফ জয়ের অধিনায়ক সাবিনা খাতুন। গত সাফ জয়ের পর থেকে কোচ বাটলারের সঙ্গে দূরত্বে তিনিসহ কৃষ্ণা, মাসুরা, সানজিদা ও সুমাইয়া দল থেকে বাইরে। এবার তাদের ছাড়াই বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নের শিরোপা ধরে রাখতে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় খেলা সুইডেন প্রবাসী আনিকা রয়েছেন স্কোয়াডে।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের লক্ষ্য হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বাফুফের পক্ষ থেকে এই টুর্নামেন্টে গুরুত্ব দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, ৬ দলের সাফে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারত এবং মালদ্বীপের সঙ্গে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ মে, মালদ্বীপের বিপক্ষে।  ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। ফাইনাল গড়াবে আগামী ৬ জুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না, মুনকি

আপডেট সময় ০৪:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬