ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রিমঝিম বৃষ্টিতে বর্ষার আনন্দ, পটুয়াখালীতে প্রথমবার ‘বর্ষা উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী

সদর থানার সামনে জাকির ফরাজিকে গ্রেফতারের প্রতিবাদে ইউনিয়নবাসীর বিক্ষোভ

ভোলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের শত শত মানুষ জাকির ফরাজিকে গ্রেফতারের প্রতিবাদে সদর থানার সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বুধবার (০৬ মে ২০২৬) দুপুরে বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ জনগণ, স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা ভোলা সদর থানার সামনে জড়ো হয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, গত মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-১৩ তে অভিযান করে  জাকির ফরাজিকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং এটি একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা “মিথ্যা মামলা প্রত্যাহার করো”, “নির্দোষ মানুষের মুক্তি চাই”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন, এতে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।
বক্তারা আরও বলেন, “জাকির ফরাজি সাবেক ছাত্রদল নেতা ছিলেন। তিনি নিরীহ ও সমাজসেবী মানুষ তাকে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এদিকে, বিক্ষোভের কারণে থানার সামনে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
সদর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, “আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মতে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা

সদর থানার সামনে জাকির ফরাজিকে গ্রেফতারের প্রতিবাদে ইউনিয়নবাসীর বিক্ষোভ

আপডেট সময় ০৪:০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬