ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রিমঝিম বৃষ্টিতে বর্ষার আনন্দ, পটুয়াখালীতে প্রথমবার ‘বর্ষা উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত

১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা

ভোলায় ১৫ দিনের ছুটি নিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। ওই কর্মকর্তা ছুটি শেষ হওয়ার পরও অতিরিক্ত সাত দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

অভিযুক্ত শঙ্কর কৃষ্ণ দাস চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা যায়, শঙ্কর কৃষ্ণ দাস গত ১২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করেন। তবে নির্ধারিত ছুটি শেষ হওয়ার পর ২৬ জুলাই কর্মস্থলে যোগদান না করে তিনি ২ আগস্ট অফিসে উপস্থিত হন। অর্থাৎ ১৫ দিনের ছুটি নিয়ে তিনি মোট ২২ দিন পর কর্মস্থলে যোগদান করেন।

এ ঘটনায় তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি চাকরিতে অনুমোদিত ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদানের নিয়ম থাকলেও শঙ্কর কৃষ্ণ দাস তা না মেনে অতিরিক্ত কয়েকদিন অনুপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শঙ্কর কৃষ্ণ দাস বলেন, আমি কিছুই জানিনা। স্যারের সঙ্গে যোগাযোগ করেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. রাজন বলেন, আমার অফিসে কর্মরত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শঙ্কর কৃষ্ণ দাস ১৫ দিনের ছুটি নিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান করতে পারেননি। এ বিষয়ে আমি তার কাছে জানতে চেয়েছি। জবাবে তিনি জানিয়েছেন, পাইলসের চিকিৎসা নেওয়ার কারণে সময়মতো যোগদান করতে পারেননি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা

১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা

আপডেট সময় ০৩:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬