সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

কারাগারে পড়ে গিয়ে আহত সাবেক ডিজিএফআই প্রধান

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ (৭১) কারাকক্ষে মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হয়েছেন। 

মঙ্গলবার (৫ মে) সকালে ঘুম থেকে ওঠার পরপরই তিনি এই দুর্ঘটনার শিকার হন।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ মামুন খালেদ সকালে ঘুম থেকে উঠে দাঁড়ানোর সময় হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে যান এবং মাথায় সামান্য আঘাত পান।

কারাগার সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই কারা হাসপাতালের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। সাবেক ডিজিএফআই প্রধানের হাসপাতালে যাওয়ার তেমন আগ্রহ ছিল না। তবুও কর্তৃপক্ষের নির্দেশক্রমে, মাথায় আঘাত পাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে তার মাথায় সিটি স্ক্যান করানো হয়। রিপোর্ট পরীক্ষার পর চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং আঘাত গুরুতর নয়।

পরে বন্দি সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

কারাগারে পড়ে গিয়ে আহত সাবেক ডিজিএফআই প্রধান

আপডেট সময় ০৮:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬