ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

দুস্থ সেজে ভিডব্লিউবি’র চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী

  • নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৬৪৩ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছীতে আর্থিকভাবে স্বচ্ছল হয়েও নিজেকে দুস্থ পরিচয় দিয়ে সরকারের ভিডব্লিউবি কর্মসূচির সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। ওই গৃহবধূর নাম মোছা. মাহফুজা খাতুন। তিনি উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের সগুনা গোপালপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী মো.নজরুল ইসলাম ওই ইউনিয়নেই কর্মরত আছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) হিসেবে। রয়েছে নিজ পাকা বাড়ি।
অথচ এ আর্থিক স্বচ্ছলতার বিষয়টি গোপন করে সরকারের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির তালিকায় নিজেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন মাহফুজা খাতুন। এরপর থেকেই মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে প্রতি মাসে উত্তোলন করছেন সরকারি ৩০ কেজি করে চাল। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে স্ত্রীকে এ সুবিধা পাইয়ে দিতে সার্বিক সহযোগিতা করেছেন নজরুল ইসলাম নিজেই। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসায় ক্ষোভে ফুঁসে উঠেছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সুবিধাবঞ্চিত বেশ কয়েকজন নারী। তারা বলছেন, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় আসতে গত বছর কয়েক’শ সুবিধাবঞ্চিত নারী অনলাইনে আবেদন করার পর সামান্য কয়েকজন অন্তর্ভুক্ত হতে পেরেছেন। অথচ সেই তালিকায় স্বচ্ছল হয়েও মাহফুজা খাতুন স্বামীর প্রভাব খাটিয়ে অন্তর্ভুক্ত হয়ে সুযোগ সুবিধা নিচ্ছেন। প্রহসনের এ তালিকা পুনরায় যাচাই করে প্রকৃত হতদরিদ্রদের অন্তর্ভুক্ত করার দাবি জানান সুবিধাবঞ্চিত নারীরা।
মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি কর্মসূচির নীতিমালা অনুযায়ী,পাকা ঘর ও আবাদি জমি রয়েছে এমন কাউকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। এই কর্মসূচির আওতায় কার্ডধারী দুস্থ একজন নারী প্রতি মাসে ৩০ কেজি পুষ্টি সমৃদ্ধ প্যাকেটজাত চাল (অথবা ক্ষেত্রবিশেষে গম) বিনামূল্যে পাবেন।
নীতিমালা অনুযায়ী অযোগ্য হয়েও কীভাবে ভিডব্লিউবি চক্র ২০২৫-২০২৬ অর্থবছরের তালিকায় অন্তর্ভুক্ত হলেন জানতে মাহফুজা খাতুনের ব্যবহৃত মুঠোফোনে কল করা হলে রিসিভ করেন তার স্বামী পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) নজরুল ইসলাম। তিনি বলেন, স্ত্রী (মাহফুজা খাতুন) না জানিয়েই এই তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছিল। অল্প কিছু সুবিধাও নিয়েছে। পরে বিষয়টি জানার পর ভিডব্লিউবি’র সুযোগ সুবিধা নিতে স্ত্রীকে নিষেধ করেছি। এখানে নিজে সরকারি চাকরির প্রভাব খাটিয়ে কিছু করেননি বলে দাবি করেন তিনি।
তালিকা যাচাই বাছাইয়ের কমিটিতে থাকা স্থানীয় ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলালুজ্জামান বলেন, কাগজে কলমে যাচাই-বাছাই কমিটি থাকলেও এর কোনো ক্ষমতাই আমাদের হাতে থাকে না। প্রভাবশালী ব্যক্তিদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের চাপে পড়ে অনেক নাম অন্তর্ভুক্ত করতে হয়। এই ঘটনাই ঘটেছিল মাহফুজা খাতুনের নামের বেলায়।
বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ভিডব্লিউবি’র তালিকায় স্বচ্ছল পরিবারের কোনো নারীর অন্তর্ভুক্তির সুযোগ নেই। বিলাশবাড়ী ইউনিয়নের তালিকায় থাকা মাহফুজা খাতুন তথ্য গোপন করে সুবিধা নিয়ে থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

দুস্থ সেজে ভিডব্লিউবি’র চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী

আপডেট সময় ০৩:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬