ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মায়ের সুস্থতায় দানবাক্সে সন্তানের হৃদয়ছোঁয়া চিরকুট ও সোনার দুল জিদানের ছেলের বিশ্বকাপ শেষ! পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবী নিহত ঝিনাইগাতীতে প্রেমসংক্রান্ত বিরোধে উত্তেজনা, সংঘর্ষে আহত ৩ কমলনগরে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ সিলেট ওসমানী বিমানবন্দরের ম্যানেজার হাফিজ চক্রের দূর্নীতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৮ এপ্রিল ২০২৬ তারিখে বড়লেখা উপজেলায় অবস্থিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস আর ‘ভালো লোক’ থাকব না, অস্ত্র হাতে ছবি দিয়ে ট্রাম্পের হুমকি

শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা

দ্বিপাক্ষিক কূটনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশে মাল্টার অনারারি কনসাল শোয়েব চৌধুরীকে বিশেষ সম্মাননা দিয়েছে মাল্টা সরকার।

এই সম্মাননা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে তার ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

আনুষ্ঠানিকভাবে মাল্টার উপ-প্রধানমন্ত্রী ইয়ান বোর্গ শোয়েব চৌধুরীর হাতে এই স্বীকৃতি সনদ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্থায়ী সচিব ক্রিস্টোফার কুয়াজা।

সনদ নেওয়ার পর শোয়েব চৌধুরী মাল্টা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মিরিয়াম স্পিটেরি ডেবোনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়।

এদিকে, মাল্টার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র, ইউরোপীয় বিষয়ক ও বাণিজ্য মন্ত্রী ইয়ান বোর্গ এই অর্জনে বাংলাদেশে নিযুক্ত মাল্টার হাইকমিশনার রুবেন গাউচিকেও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ ও মাল্টার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে শোয়েব চৌধুরীর একনিষ্ঠ প্রচেষ্টা প্রশংসার দাবিদার।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্বীকৃতি ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মায়ের সুস্থতায় দানবাক্সে সন্তানের হৃদয়ছোঁয়া চিরকুট ও সোনার দুল

শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা

আপডেট সময় ০৭:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬