প্রতারক মাসুদের পরকিয়া প্রেমের বলি হয়ে ধ্বংস হয়ে গেছে দশটি পরিবার। হত্যা, ধর্ষণ, সন্ত্রাস যার নিত্য দিনের কাজ। তথ্য সূত্রে জানা যায়, মাসুদুর রহমান একজন ধূর্ত প্রতারক। বিদেশে লোক পাঠানোর কথা বলে গ্ৰাম গঞ্জের অসহায় লোকদের বোকা বানিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। বাপ দাদার ভিটে বাড়ী বিক্রি করে মাসুদের হাতে তারা তুলে দিয়েছে স্বর্বস। কৌশলে হাতিয়ে নিয়েছে শতকোটি টাকা। জীবন প্রদীপ নিভে গেছে অনেক অসহায় হতদরিদ্র পরিবারের। সৌদি আরবে মহিলা পাঠিয়ে অবৈধ কার্যকলাপে লিপ্ত করে নিঃস্ব করে দিয়েছে অনেক অবলা নারীর জীবন ।
তথ্য সূত্রে আরও জানা যায়, মাসুদ পরকিয়া প্রেমের ফাঁদে ফেলে ডজনখানিক পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তার হাত থেকে বাদ যায়নি হিন্দু পরিবারও। ঢাকার মোহাম্মদপুরের প্রিয়াঙ্কা মাসুদের মিষ্টি কথার জালে পড়ে নতুন জীবন পাওয়ার আশায় বুক বেঁধে পরকিয়া প্রেমে আসক্ত হয়ে এখন অন্তঃসত্ত্বা। বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী স্ত্রীর মতো তার সাথে মেলা মেশা করে মাসুদ। প্রিয়াঙ্কা এখন আগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে শংকিত। মাসুদ এখন আর প্রিয়াঙ্কার খোঁজ খবর নিচ্ছে না। এমনি ঘটনার বাস্তব সাক্ষী মোহাম্মদপুরে মাসুদের অতি কাছের রানী আপা জানিয়েছেন। এ ব্যাপারে প্রিয়াঙ্কা আমাদের প্রতিবেদককে জানান, মাসুদ আমাকে ধর্ম পরিবর্তন করিয়ে বিবাহ করার আশ্বাস দিয়ে প্রেম করে স্বামী স্ত্রীর মতো জীবন যাপন করে আসছে। যখন আমার পেটে তার সন্তান আসে তারপর থেকে আমার সাথে দুরত্ব বাড়িয়ে দেয়। আমার মোবাইল নাম্বার সে ব্লাক লিষ্টে ফেলে রাখে। অন্য কাউকে দিয়ে ফোন করলে বলে আমাকে সে চিনেনা। অতিশীঘ্রই নিজের সন্তানের বাবার দাবিতে আদালতের দ্বারস্থ হবেন প্রিয়াঙ্কা।
টঙ্গীর বিধবা নারী শিউলি স্বামী হারিয়ে মাথা গোঁজার ঠাঁই নাপাওয়ার কারণে মাসুদের হাতে হাত রেখে একটু নতুন জীবনের আশায় প্রেমে মত্ত হয়ে পড়ে। মাসুদের লাজুক কথায় হৃদয়গ্ৰাহী ভবিষ্যত গড়ার ফাঁদে ফেলে শিউলির কাছ থেকে হাতিয়ে নেয় বিশ লাখ টাকা। শিউলি তার টাকা পয়সা, স্বর্ণালঙ্কার হারিয়ে এখন মাথা চাপরিয়ে মাসুদের বিচার চেয়ে বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুড়ছে। এব্যাপারে মাসুদকে তার ব্যবহৃত মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আপনাদের এতো মাতামাতি কেন?
বসুন্ধরার জে ব্লকের ৩৮০ নং ফ্ল্যাটের রফিকের স্ত্রী মারিয়া মাসুদের সাথে পরকীয়া প্রেমের আসক্ত হোয়ার খবর রফিক জানতে পারায় মারিয়াকে ডিভোর্স দিয়ে দেয়। মাসুদ এখন আর মারিয়াকে বিয়ে করতে চাচ্ছে না। মারিয়া তার বাবার বাড়ি শরীয়তপুরে চলে যায়। মাসুদের সাথে বিয়ের আশায় বুকবেঁধে প্রহর গুনছে। মানিক গঞ্জের আকলিমা চাকুরীর আশায় মাসুদের কাছে আসে। লায়ন্স ক্লাবে ভালো বেতনে চাকরী দেওয়ার কথা বলে মাসুদ স্বর্বস লুটে নেয় আকলিমার। চাকুরী না দিয়ে আকলিমাকে নিজের স্ত্রী করে নিবেন বলে রঙ্গিন স্বপ্ন দেখিয়ে আকলিমাকে দিয়ে তার স্বামীকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করে। পরবর্তীতে আকলিমাকে তার মাদক ব্যবসার সম্রাজ্ঞী বানিয়ে এখন পুরো ঢাকার শহর নিয়ন্ত্রণ করছে। আকলিমা খদ্দেরের মনোরঞ্জন ও বড় বড় শিল্পপতিদের হ্যানিট্রাপ করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। আকলিমা মাসুদের হয়ে কক্সবাজারে মাদক সম্রাট আব্দুর রহমান বোদির সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। আকলিমা এখন মাসুদের শতকোটি টাকার মাদক সম্রাজ্য পরিচালনা করেন।
এছাড়াও সিলেট হবিগঞ্জের মনি আক্তার সিমান্ত এলাকায় মাসুদের স্ত্রী পরিচয়ে চোরাচালানী ব্যবসা পরিচালনা করে আসছে।
যশোরের রিতা মাসুদের হয়ে সর্বহারা পার্টির সাথে সখ্যতা গড়ে রেখেছেন। যদিও রিতার তিনটি সন্তানের চেহারার সাথে মাসুদের মুখায়াভবের অনেকটা মিল রয়েছে।
মাসুদের এসকল অপকর্মের খবর জানতে পেরে তার স্ত্রী তারই বাসায় আত্মহত্যা করে নিজের জীবন বিসর্জন দিয়ে মাসুদের অপকর্মের পথের কাঁটা থেকে সরে গেলেন।
এভাবেই মাসুদ দিনে দিনে অপকর্ম করে যাচ্ছেন তাকে রুখবার কেউ নেই। সনিয়া,সান্তা, রুমানা, বৈশাখী,ঝর্ণা ও ববি এদের সাথে ঘটে যাওয়া কাহিনী নিয়ে পরবর্তীতে প্রকাশ করা হবে।
মাসুদের নিজ বাড়ি নরসিংদীর মনোহরদী থানার কাঁচিকাটা ইউনিয়নের শাহ আলম হত্যা মামলার অন্যতম আসামি মাসুদ। শাহ আলমের সাথে মাদকের ব্যবসার ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে মাসুদ শাহআলমকে প্রকাশ্যে জবাই করে হত্যা করে। তখন বাড়ি থেকে পালিয়ে এসে ঢাকার মোহাম্মদপুরে তার মামার বাড়িতে উঠে। যদিও মাসুদের আসল বাবার কোনো পরিচয় পাওয়া যায়নি। এলাকার অনেকে তার বাবার আসল পরিচয় জানেন না। এ সকল অভিযোগের বিষয়ে জানতে চেয়ে মাসুদের ব্যাবহৃত মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন ।
ভুক্তোভোগীরা সন্ত্রাসী,ধর্ষক ও মাদক ব্যবসায়ী মাসুদুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে।
সংবাদ শিরোনাম ::
মাসুদের পরকিয়া প্রেমের বলি হয়ে ধ্বংস হয়ে গেছে দশটি পরিবার । হত্যা, ধর্ষণ,সন্ত্রাস যার নিত্য দিনের কাজ।
-
বিশেষ প্রতিবেদকঃ - আপডেট সময় ০৫:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- ৫১০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























