সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

সাভারের সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়ের তদন্ত

সাভারের সাব-রেজিস্ট্রার মো: জাকির হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অনিয়ম বিষয়ে তদন্তে নেমেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৬ এপ্রিল) আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো: মাঈনউদ্দিন কাদির সাভার সাব-রেজিস্ট্রার অফিসে তদন্তে আসেন।

এ সময় তিনি সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং তাদের সাক্ষ্য গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সাভারের সাব-রেজিস্ট্রার মো: জাকির হোসেনের বিরুদ্ধে দলিল সম্পাদনে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের হয়রানি ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে নথি নিবন্ধনের অভিযোগ আসছিল। দলিল লেখকদের সাথে দুর্ব্যবহার ও ঘুষ লেনদেনসহ নানা অভিযোগও উঠে তার বিরুদ্ধে। সম্প্রতি নকল নবিশ মিজানকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, জমি নিবন্ধন করতে সরকারি নির্ধারিত ফির বাইরে বড় অংকের টেবিল মানি ছাড়া ফাইল ছাড়েন না তিনি। এছাড়াও অফিসের নির্দিষ্ট দালালের মাধ্যমে কাজ না করলে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সাব-রেজিস্ট্রার মো: জাকির হোসেনের এসব ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে, মন্ত্রণালয়ের নির্দেশে রোববার দুপুরে আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো: মাঈনউদ্দিন কাদির তদন্তে আসেন।

তদন্ত কর্মকর্তা মো: মাঈনউদ্দিন কাদির সাংবাদিকদের বলেন, একটি অভিযোগের ভিত্তিতে তদন্তে আসেন তিনি এবং অনুসন্ধান চলমান রয়েছে।

ইতোমধ্যে কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আরও তথ্য-প্রমাণ সংগ্রহ চলমান রয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

সাভারের সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়ের তদন্ত

আপডেট সময় ০১:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬