ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে – গৃহায়ণমন্ত্রী কুমিল্লায় এসএন মার্কেটে দোকান দখলের চেষ্টার অভিযোগ,নিরাপত্তার দাবি ভুক্তভোগীদের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই : আফরোজা খানম কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে রিজভীর বক্তব্য ‘মিথ্যা’, সালমান শাহর মৃ’ত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০ বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী মারা গেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বাবা

মোহাম্মদপুর এখন আতঙ্কের আরেক নাম, সাধারণ মানুষের পাহাড়সম অভিযোগ : আলহাজ এস এম আহমেদ

রাজধানীর মোহাম্মদপুর যেন ক্রমেই ভয়াবহ আতঙ্কের জনপদে পরিণত হচ্ছে। দিনদুপুরে ছিনতাই, চাঁদাবাজি এবং প্রকাশ্যে সাধারণ মানুষকে জিম্মি করার মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে বাড়ির মালিক সমিতি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেও পরে তাদের অনেকেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ফলে এলাকায় ভয় ও অনিশ্চয়তা আরও বেড়েছে।
এ বিষয়ে মুখ খুলেছেন স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ এস এম আহমেদ। তিনি বলেন, “মোহাম্মদপুরে আমরা এবং আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান আমল থেকেই দেশের জন্য অবদান রেখেছি। কিন্তু বর্তমানে কিছু বহিরাগত এসে এলাকাটিকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছে।”
তিনি আরও বলেন, “স্থানীয় বাড়িওয়ালাদের সন্তানরা এসব অপরাধে জড়িত কি না তা খতিয়ে দেখা দরকার। তবে আমার বিশ্বাস, বিভিন্ন জেলা থেকে এসে বসবাস করা কিছু মানুষই মূলত এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যারা মোহাম্মদপুরকে একটি ক্রাইম জোনে পরিণত করছে।”
এদিকে এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে – গৃহায়ণমন্ত্রী

মোহাম্মদপুর এখন আতঙ্কের আরেক নাম, সাধারণ মানুষের পাহাড়সম অভিযোগ : আলহাজ এস এম আহমেদ

আপডেট সময় ১০:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬