ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব পাওয়া নিয়ে যা বললেন লিটন

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ দল। তবে নেতৃত্বের দায়িত্বে ছিলেন লিটন দাস। চলতি মাসে নতুন করে চুক্তিও বেড়েছে লিটনের অধিনায়কত্বের। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দিবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘সত্যি বলতে খুব একটা কথা হয়নি। তারা সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করেছে আমি যোগ্য। আমি আমার কাজ করার চেষ্টা করব। দল যেভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিল, প্রস্তুতি তেমন থাকবে। অবশ্য, এখনও যথেষ্ট সময় আছে।’

পরে নিজের উইকেটকিপিং করা নিয়ে লিটন বলেন, ‘যেহেতু তিনটা ফরম্যাটেই কিপিং করছি, তাই অভিজ্ঞতা একটু বেশি হয়ে গেছে। কারণ আগে যখন খেলতাম টি-টোয়েন্টিতে ফিল্ডিং করতাম, ওয়ানডে খেলায় ফিল্ডিং করতাম, টেস্টে কিপিং করতাম। কিন্তু এখন নিজের জায়গা সম্পর্কে এবং আমার ভূমিকা সম্পর্কে সঠিক জানি না। সবসময় শতভাগ দেওয়ার চেষ্টা করি।’

পরে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং নিয়ে লিটন বলেন, ‘একই সঙ্গে আপনাকে আক্রমণাত্মক মানসিকতায় যেতে হবে, আর আক্রমণাত্মক মানসিকতায় গেলে কখনও কখনও আপনি ব্যর্থ হবেন। তাই টি-টোয়েন্টি ফরম্যাটে এই বিষয়টা মেনে নেওয়াটাই স্বাভাবিক যে আপনি ব্যর্থ হবেন, আবার সফলও হবেন। এভাবেই চলবে।’

ব্যাটিংয়ের দিক থেকে একটা ভালো বিষয় হলো যে, শেষ দুইটা সিরিজে হয়তো বড় বড় রান হয়নি, কিন্তু অনেকক্ষণ উইকেটে সময় কাটাতে পেরেছি। এটা একটা ভালো দিক। যেহেতু ফরম্যাটটাই আলাদা। আপনি এখানে যত সময় কাটাবেন, আপনার কাছ থেকে তত রান আসবে। চেষ্টা করব ওই ধারাবাহিকতাটা ধরে রাখতে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব পাওয়া নিয়ে যা বললেন লিটন

আপডেট সময় ০৩:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬