সংবাদ শিরোনাম ::
ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

মালিতে বিমান সেনাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাওয়া বিমান সেনাদের প্রতি পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

বুধবার (৪ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদরদপ্তর থেকে মালিগামী কন্টিনজেন্ট সদস্যদের প্রতি তিনি এ আহ্বান জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালিতে নিয়োজিত কন্টিনজেন্টের প্রতিস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এরই পরিপ্রেক্ষিতে মালিগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিমান বাহিনী প্রধান। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বিমান বাহিনী তথা দেশের সুনাম বয়ে আনার আহ্বান জানান।

পরে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকার এয়ার অফিসার, বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান

মালিতে বিমান সেনাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

আপডেট সময় ০৪:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩