সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

মোস্তাফা জব্বারের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

বুধবার (৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু।১৯৭২ সাল থেকেই আমরা তাদের পাশে থেকেছি। আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না। এসময় মোস্তাফা জব্বার তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশ জন্মের শুরু থেকেই ফিলিস্তিন এই দেশের সরকার ও জনগণের সহায়তা পেয়ে আসছে। আমি সাত বছর বাংলাদেশে আছি। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের অভূতপূর্ব ভালবাসা দেখে আমি অভিভূত। আমরা বিপুল পরিমাণে অর্থ সহায়তা পেয়েছি। এ অর্থ সহায়তা বর্তমানেও অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি!

মোস্তাফা জব্বারের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় ০৪:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩