সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

মিয়ানমারকে অভিনন্দন জানিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বার্তা ঢাকার

মিয়ানমারের স্বাধীনতার হীরক জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেশটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা। ঢাকা আশা করছে, নেপিডো বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফেরত নেবে।

বুধবার (৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে মিয়ানমারকে অভিনন্দন জানিয়ে এ আশাবাদ ব্যক্ত করা হয়। বার্তায় মিয়ানমারের হীরক জয়ন্তীতে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশটির জনগণের অন্তর্ভুক্তিমূলক শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় এবং নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে বলা হয়,দীর্ঘদিন ঝুলে থাকা রোহিঙ্গাদের তাদের নিজ ভূমে নিরাপদ, মর্যাদাপূর্ণ, স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবাসনের ব্যবস্থা করা হলে বাংলাদেশের ওপর থেকে চাপ কমবে। উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল চার লাখের অধিক রোহিঙ্গা। আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষের দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে। কিন্তু কাঙ্ক্ষিত প্রত্যাবাসন শুরু করা যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি!

মিয়ানমারকে অভিনন্দন জানিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বার্তা ঢাকার

আপডেট সময় ০৩:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩