সংবাদ শিরোনাম ::
তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাজীর ভূমিকা ও ফৌজদারি অভিযোগ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা? কুমিল্লা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর: ডিবির অভিযানে গ্রেপ্তার ১৯ পলাশে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  পুলিশ সুপারের কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী বরগুনায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ বৃক্ষরোপণ করে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের বনবিভাগের মালি বাউন্ডারি শহিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ভুয়া সনদে চাকরি করে সম্পদের পাহাড় গড়েছেন সাব-রেজিস্ট্রার বেলাল

শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। 

গত তিন মাস ধরে চলা এই উদ্যোগে এখন পর্যন্ত ৩০৩ জন শিক্ষার্থীকে মোটরসাইকেল চালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) আমাদের মাতৃভুমি-এর সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডাকসুর কার্যনির্বাহী সদস্য ইমরান হোসাইন।

তিনি বলেন, আমাদের এই উদ্যোগটি তিন মাস ধরে চলমান। এখন পর্যন্ত ৩০৩ জন আমাদের কাছ থেকে বাইক প্রশিক্ষণ নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং অংশগ্রহণকারীর সংখ্যাও দ্রুত বাড়ছে।

তিনি জানান, আগ্রহী ছাত্র ও ছাত্রী উভয়কেই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ছাত্রীদের জন্য নারী প্রশিক্ষকের ব্যবস্থাও রাখা হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, নারী শিক্ষার্থীদের কাছ থেকেও ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা মোটরসাইকেল চালানো শিখতে চান, কিন্তু উপযুক্ত দিকনির্দেশনা বা নিরাপদ পরিবেশ পান না, তাদের জন্য এই কর্মসূচি কার্যকর ভূমিকা রাখছে।

ইমরান হোসাইন আরও বলেন, নিরাপদ ড্রাইভিং সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং দক্ষ চালক গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। সঠিক প্রশিক্ষণ ও সচেতনতা থাকলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

বর্তমানে মুহসিন হলের মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ, ক্যাম্পাসের বিভিন্ন সড়ক এবং মল চত্বরের আশপাশে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব স্থানে তুলনামূলক নিরাপদ পরিবেশে হাতে-কলমে শেখানোর সুযোগ থাকায় শিক্ষার্থীরা সহজে অনুশীলন করতে পারছেন।

শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের কথা জানিয়ে ইমরান হোসাইন বলেন, এই উদ্যোগকে ভবিষ্যতে দীর্ঘমেয়াদে চালু রাখার ইচ্ছা রয়েছে। সবার সহযোগিতা ও আগ্রহ অব্যাহত থাকলে এটি আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

ইমরান হোসাইন আরও জানান, এখন পর্যন্ত কার্যক্রমটি পুরোপুরি স্বেচ্ছাশ্রম ও ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক সহায়তা পাওয়া গেলে বাইকের পাশাপাশি গাড়ি চালনার প্রশিক্ষণও চালু করার পরিকল্পনা আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাজীর ভূমিকা ও ফৌজদারি অভিযোগ

শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

আপডেট সময় ০৩:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬