ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন

করোনাভাইরাসের এই সময়ের উপসর্গগুলো জেনে নিন

মহামারি শুরুর দিকে করোনার উপসর্গগুলো প্রায় সবারই জানা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভাইরাসটির বিভিন্ন পরিবর্তন হয়েছে। সেইসঙ্গে পরিবর্তন হয়েছে এর উপসর্গগুলোরও। বর্তমানে করোনায় আক্রান্ত হলেও অনেকে বুঝতে পারছেন না। কারণ এখনকার লক্ষণগুলোর সঙ্গে তারা হয়তো পরিচিত নন।

সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কোভিডের লক্ষণগুলো সাধারণ সর্দি-কাশির মতই বলে জানা যায়। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল, হার্ভার্ড T.H. চ্যান স্কুল অফ পাবলিক হেলথ, কিংস কলেজ লন্ডন এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের বিজ্ঞানীদের একটি গবেষণা থেকে এমনটাই জানা যায়।

গবেষণা অনুসারে করোনা হলে যেসব উপসর্গ দেখা দিতে পারে-

* গলা ব্যথা

* সর্দি

* নাক বন্ধ হয়ে যাওয়া

* হাঁচি

* শুকনো কাশি

* মাথা ব্যথা

* কফসহ কাশি

* কর্কশ কণ্ঠ

* পেশীতে ব্যথা।

তবে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কোভিড উপসর্গের একটি তালিকা প্রকাশ করেছে। যদিও সেটি অক্টোবরের পর আর আপডেট করা হয়নি। সিডিসি অনুসারে কোভিডের সবচেয়ে পরিচিত লক্ষণগুলো হলো-

* জ্বর বা ঠান্ডা লাগা

* কাশি

* শ্বাসকষ্ট

* ক্লান্তি

* পেশী বা শরীরে ব্যথা

* মাথাব্যথা

* স্বাদ বা গন্ধ না পাওয়া

* গলা ব্যথা

* সর্দি

* বমি বমি ভাব

* ডায়রিয়া।

যেহেতু কোভিডের সঙ্গে সাধারণ সর্দি-কাশির উপসর্গের মিল রয়েছে তাই এই দুই অসুখকে আলাদা করা বেশ কঠিন। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এই ধরনের উপসর্গ দেখা গেলে কোভিড পরীক্ষা করে পরবর্তীতে সে অনুযায়ী চিকিৎসা নেয়াই ভালো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায়

করোনাভাইরাসের এই সময়ের উপসর্গগুলো জেনে নিন

আপডেট সময় ০৩:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩