ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শীতে গাঁটের ব্যথা দূর করতে যা খাবেন

শীতের সময়ে অনেকের গাঁটের ব্যথার সমস্যা দেখা দেয়। শরীরে ইউরিক এসিডের মাত্রা বেড়ে গেলে এই সমস্যা হতে পারে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন এর দেওয়া তথ্য অনুসারে, ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা হলো পুরুষের ক্ষেত্রে ৩.৪ থেকে ৭  mg/dL এবং নারীর ক্ষেত্রে ২.৪ থেকে ৬ mg/dL।

রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে বাত, কিডনিতে পাথরের মতো মারাত্মক সমস্যা হতে পারে। ইউরিক অ্যাসিডের মাত্রা কম থাকলেও হতে পারে বিভিন্ন সমস্যা। ইউরিক অ্যাসিডের মাত্রা ২mg/dL বা ১mg/dL-এর কম হলে মাল্টিপল স্ক্লেরোসিস, পারকিনসন এবং মোটর নিউরনের মতো রোগের ঝুঁকি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, ইউরিক অ্যাসিডের মাত্রা খাবারের উপরে নির্ভর করে। তাই গাঁটের ব্যথা নিয়ন্ত্রণে খাবারের তালিকায় পরিবর্তন আনা জরুরি।

কমলা

চেরি

সুমিষ্ট ফল চেরি। এটি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতেও কার্যকরী। হেলথ লাইন অনুসারে, গাঁটের ব্যথায় আক্রান্তরা খাদ্যতালিকায় চেরি যোগ করলে উপকার পাবেন। কারণ চেরিতে আছে প্রদাহ-বিরোধী গুণ। যা ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণে ব্যথা এবং ফোলাভাব কমাতে কাজ করে।

আমলকি

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে কাজ করে আমলকি। এই ফলে আছে প্রচুর ভিটামিন সি। এছাড়াও আছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। আমলকি খেলে তা কেবল ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণেই রাখে না, সেইসঙ্গে স্বাস্থ্যের আরও অনেক উপকার করে।

ডাবের পানি

ডাবের পানির অনেকগুলো উপকারিতার একটি হলো, এটি শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে কাজ করে। ওয়েবএমডি অনুসারে, ডাবের পানি খেলে তা উচ্চতর ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। তাই যারা শীত এলেই গাঁটের ব্যথায় ভুগে থাকেন তাদের প্রতিদিন সকালে ডাবের পানি খাওয়া উচিত।

গ্রিন টি

গাঁটের ব্যথা দূর করতে অন্যতম কার্যকরী খাবার হলো গ্রিন টি। একটি গবেষণায় বলা হয়েছে, শীতের সময়ে নিয়মিত গ্রিন টি পান করলে তা শরীরে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে কাজ করে। এতে থাকা পুষ্টি উপাদান ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

শীতে গাঁটের ব্যথা দূর করতে যা খাবেন

আপডেট সময় ০৩:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩