সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ভারতকে বিশ্বকাপ জিতিয়েও নড়বড়ে সূর্যকুমারের অধিনায়কত্ব

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫৮১ বার পড়া হয়েছে

চলতি বছরই ভারতকে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন সূর্যকুমার যাদব। তারপরও অধিনায়ক হিসেবে তার জায়গা নিশ্চিত নয়। 

সূর্যের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম চিন্তা বাড়াচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কয়েকটি ম্যাচ ছাড়া রান পাননি। আইপিএলেও একটি অর্ধশতরান করেছেন। বাকি তিন ম্যাচে ব্যর্থ। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর রয়েছে ভারতের। সেই দুই সফরে টি-টোয়েন্টি সিরিজে যদি সূর্য রান না পান, তাহলে তার চাকরি যেতে পারে।

বিশ্বকাপ জিতে সূর্য জানিয়েছিলেন, তার পরবর্তী লক্ষ্য ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে। কিন্তু ততদিন কি ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকবেন তিনি? সূর্যের যা ব্যাটিং ফর্ম, তাতে অধিনায়কত্ব গেলে দলে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়বে।

অবশ্য ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের ভরসা রয়েছে সূর্যকুমারের ওপর। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত হয়তো গম্ভীরের চুক্তি বাড়ানো হবে। কিন্তু অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি কি ভরসা রাখবে সূর্যর ওপর? ২০২৮ সালে ৩৮ বছর বয়স হবে সূর্যর।

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছে, “সূর্য এখন নেতৃত্ব দিচ্ছে। কিন্তু ব্যাটার হিসাবেও ওকে রান করতে হবে। ধারাবাহিকভাবে রান না করলে ওকে নিয়ে সমালোচনা তো হবেই। ওর পারফরম্যান্সের ওপরেই নির্ভর করবে ২০২৮ সাল পর্যন্ত সে অধিনায়ক থাকবে কি না।”

২০২৫ সাল সবচেয়ে খারাপ গিয়েছিল সূর্যকুমারের। গোটা বছরে একটিও অর্ধশতরান করতে পারেননি তিনি। তারপরও বিশ্বকাপে সূর্যের ওপরই ভরসা দেখিয়েছিল ম্যানেজমেন্ট। সূর্য সাফল্য এনে দিয়েছেন। কিন্তু শুধু অধিনায়কত্বের ওপর ভরসা করে দিনের পর দিন খেলা কঠিন। এখন দেখার, সূর্যের অধিনায়কত্বের ভবিষ্যৎ কোন দিকে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ভারতকে বিশ্বকাপ জিতিয়েও নড়বড়ে সূর্যকুমারের অধিনায়কত্ব

আপডেট সময় ০৪:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬