সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

আর বাকি ৫৮ দিন : ১২ নম্বরের গোল উচ্ছ্বাস

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০২:০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৫৮ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

বিশ্বকাপে ১২ নম্বর জার্সিধারী খেলোয়াড়রা গোল করেছেন ৫৮টি। এই গোলগুলো এসেছে এর ঠিক অর্ধসংখ্যক খেলোয়াড়ের কাছ থেকে,  মানে ২৯ জন।

এই তালিকায় সবার উপরে আছেন ফ্রান্সের থিয়েরি অঁরি (৬ গোল)। তার পরে আছেন নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক (৫), পোল্যান্ডের কাজিমিয়ার্জ দেইনা (৪), পশ্চিম জার্মানির হেলমুট রাহন (৪)  ও চেকোস্লোভাকিয়ার জেডেনেক জিকান (৪)।

একমাত্র ১২ নম্বর জার্সিধারী হিসেবে ফাইনালে গোল করেছেন রাহন। ১৯৫৪ সালে হাঙ্গেরির বিপক্ষে জয়সূচক গোলসহ দুইবার জাল কাঁপান তিনি।

১২ নম্বর জার্সিধারীর আরেকটি স্মরণীয় গোল ছিল উলফগ্যাং ওভারাথের। ১৯৭৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পশ্চিম জার্মানির হয়ে গোল করেন তিনি। এছাড়া ২০০৬ সালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের অঁরি এবং ২০১৮ সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের কিয়েরান ট্রিপিয়ার ১২ নম্বর জার্সি পরে চোখ ধাঁধানো গোল করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

আর বাকি ৫৮ দিন : ১২ নম্বরের গোল উচ্ছ্বাস

আপডেট সময় ০২:০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬