ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫ চট্টগ্রামে বন্ধুর ডাকে সাড়া দিয়ে ফেরা হলো না কলেজ ছাত্রের ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেড়েছে অনুপস্থিতি সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে! ধান ও আমচাষীগণের উর্ধ্বতন  কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান!!  টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান, সংসদে ধন্যবাদ প্রস্তাব দাবি আদায় না হওয়া পর্যন্ত হরমুজ ‘দখলে’ থাকবে, হুঁশিয়ারি ইরানের ‘সবাই শুধু ছবি তুইলা নিয়া যায়, বোনডার লাশ কেউ আইনা দেয় না’ নতুন সভাপতি তামিমের সঙ্গে কী কথা হয়েছে মিরাজের

আগামী বছরেই বগুড়াতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

গত এক দশক ধরে বাংলাদেশের সব আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয় ঢাকা, চট্টগ্রাম আর সিলেটের ভেন্যুতে। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান এডহক কমিটি এবার বগুড়া, খুলনা ও ফতুল্লার তিনটি স্টেডিয়ামে আবার খেলা আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায়।

বগুড়ায় ২০১৬ সালে শেষবার ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্টের পর শুধু নারী ক্রিকেটের একটি ম্যাচ ছাড়া দীর্ঘ সময় সেখানে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ছিল খুলনার স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ।

আর ফতুল্লার মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৪ সালে, বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছিল। গতকাল সোমবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের মাঠ পরিদর্শনে গিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বিসিবির এডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।   তিনি জানিয়েছেন, বগুড়ার মাঠ সংস্কার করে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাবু বলেন, ‘আগামী বছর বগুড়াতে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে খেলা শুরুর পরিকল্পনা শুরু হচ্ছে। পরিকল্পনা রয়েছে যেন জুন-জুলাইতেই ফেরানো যায় খেলা। মূলত মাঠটির ড্রেনেজ সিস্টেম এবং ফ্লাড লাইট সারতে হবে। সঙ্গে ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারিও সুন্দর করতে হবে। এরপর আমরা খুলনাও যাব।’
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫

আগামী বছরেই বগুড়াতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

আপডেট সময় ০১:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬