ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মধ্যনগরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু ঢাকা ওয়াসার রাজস্ব কর্মকর্তা ইকরামের বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই পিএসএল থেকে দুই আসরের জন্য নিষিদ্ধ জিম্বাবুয়ের পেসার মোস্তাক আহমেদ-রাহাত মুসলেমীনের কারসাজিতে ৩০ লাখের কাজ ২.১৬ কোটি

‘ক্রিকেটের বাইবেল’ উইজডেনের বর্ষসেরা স্টার্ক-দীপ্তি

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

‘ক্রিকেটের বাইবেল’ হিসেবে পরিচিত উইজডেন ক্রিকেটার্স’ অ্যালামনাক-এর ১৬৩তম সংস্করণ প্রকাশিত হচ্ছে আগামীকাল (বুধবার)।  আগের দিন (মঙ্গলবার) ঘোষণা করা হলো বর্ষসেরার নাম। ২০২৫ সালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিতে লিডিং মেন’স ক্রিকেটার হয়েছেন মিচেল স্টার্ক। আর ঘরের মাঠে ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে লিডিং উইমেন’স প্লেয়ার হয়েছেন দীপ্তি শর্মা।

এক বর্ষপঞ্জিকায় ১১ টেস্টে ১৭.৩২ গড়ে ৫৫ উইকেট নেন স্টার্ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন ৯ রানের বিনিময়ে ৬ উইকেট পান। সেই ফর্ম ধরে রেখে গত অ্যাশেজের প্রথম দুই টেস্টে ১৭ উইকেট নেন। ১৯.৯৩ গড়ে ৩১ উইকেট নিয়ে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন।

২৮ বছর বয়সী দীপ্তি ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। নাভি মুম্বাইয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত ৫২ রানে জিতে প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে। এই সাফল্যের পথে দীপ্তি ৩০.৭১ গড়ে ২১৫ রান করার পাশাপাশি ২০.৪০ গড়ে ২২ উইকেট নেন। ফাইনালে ৫৮ রান করার পর ম্যাচ জয়ী বোলিং করেন তিনি, ৩৯ রান দিয়ে নেন ৫ উইকেট।

এই বছরের অ্যালামনাকে ভারতের পুরুষ ক্রিকেটারদের আধিপত্য। শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋশাভ পান্ত ও মোহাম্মদ সিরাজ উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে আছেন। ইংল্যান্ডের বিপক্ষে ২-২ এ ড্র হওয়া রোমাঞ্চকর টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তারা।

উইজডেন ট্রফির চতুর্থ বিজয়ী হয়েছেন ভারতের অধিনায়ক গিল। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ৪৩০ রানের ম্যাচ জয়ী স্কোরের কারণে বছরের সেরা ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি। অভিষেক শর্মা হয়েছেন লিডিং টি-টোয়েন্টি প্লেয়ার। এক বর্ষপঞ্জিকায় প্রতি বলে দুটিরও বেশি রান নিয়ে এক হাজার টি-টোয়েন্টি রান করেছেন তিনি।

এই বছরের বড় অ্যাওয়ার্ড জয়ীদের মধ্যে একমাত্র ইংলিশ ক্রিকেটার সাবেক ওপেনার হাসিব হামিদ। অ্যালামনাকের সবচেয়ে পুরোনো পুরস্কার বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকা পূর্ণ করেছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি

‘ক্রিকেটের বাইবেল’ উইজডেনের বর্ষসেরা স্টার্ক-দীপ্তি

আপডেট সময় ১২:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬