ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, দর্শনার্থীদের ব্যাপক ভিড় নববর্ষে ঐক্যের আহ্বান, দেশ পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ১২ হাজারে শূন্য কয়টি জানেন না ছাত্রলীগ নেতা, আসামিপক্ষে চিফ প্রসিকিউটর! পীরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, চাচাতো দেবরের বিরুদ্ধে থানায় মামলা বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন এক যুবক জুয়া খেলার টাকা না পেয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের চুরির অভিযোগে কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

একই ম্যাচে চোট পেলেন রোহিত-কোহলি

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয়ে ফিরলেও দলটির চিন্তা বেড়েছে বিরাট কোহলির চোট নিয়ে। অন্য দিকে আবার মুম্বাই ইন্ডিয়ান্সের হারের ধাক্কার সঙ্গে দুঃসংবাদ হয়ে এসেছে রোহিত শর্মার চোট। একই ম্যাচে চোট পেয়েছেন রোহিত ও কোহলি।

গতকাল বেঙ্গালুরুর হয়ে ব্যাট করতে নেমেছিলেন কোহলি। ৩৮ বলে ৫০ রান করে আউট হন। পরে কোহলিকে আর ফিল্ডিংয়ে দেখা যায়নি। তার বদলে জেকব বেথেল পুরোটা সময় ফিল্ডিং করেন। তখনই ধারাভাষ্যকাররা জানান, কোহলি গোড়ালিতে চোট পেয়েছেন।

ম্যাচের পরে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার কোহলির চোট নিয়ে মুখ খুলেন। তিনি বলেন, ‘আমি শুনেছি, বিরাট ভাই এখন ভালো আছে। সামান্য চোট লেগেছিল। আমরা ঝুঁকি নিতে চাইনি। তাই বিরাট ভাই ফিল্ডিং করেনি।’

মুম্বাইয়ের ইনিংস চলাকালীন বেঙ্গালুরুর ড্রেসিংরুমে বসে থাকতে দেখা গিয়েছিল কোহলিকে। সঙ্গে ছিলেন দলের ফিজিও। সাজঘরে বসে থেকেই দলের জয় দেখেন কোহলি।

২৪১ রান তাড়া করতে নেমে কয়েক বল খেলার পরই রোহিতকে দেখে মনে হচ্ছিল, দৌড়াতে সমস্যা হচ্ছে। ১৩ বলে ১৯ রান করার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ফলে তিনি মাঠ থেকে উঠে যান এবং তার জায়গায় সূর্যকুমার যাদব ব্যাট করতে নামেন।  এরপর আর মাঠে নামেননি তিনি।

ম্যাচ শেষে রোহিত চোট নিয়ে মুম্বাইয়ের ক্রিকেটার শারেফান রাদারফোর্ড জানান, রোহিত হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন। তিনি বলেন, ‘ওর হ্যামস্ট্রিংয়ে একটু সমস্যা হয়েছে। আমি ডাগআউটে ছিলাম। রোহিত সাজঘরে ফিরে যায়। এর থেকে বেশি আমি জানি না। আশা করছি, এতক্ষণে সে ঠিক হয়ে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, দর্শনার্থীদের ব্যাপক ভিড়

একই ম্যাচে চোট পেলেন রোহিত-কোহলি

আপডেট সময় ০৭:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬