সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা অতিরিক্ত বিলের কারণ ও সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব জয় উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে আনলেন ইংলিশ তারকা ব্রাজিলের পরাজয়ে আবেগঘন স্ট্যাটাস, ঘণ্টাখানেক পরই না ফেরার দেশে জুয়েল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করলেন চৌধুরী নায়াব ইউসুফ, এমপি  মুহূর্তেই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন রোনালদো, সতর্ক স্পেন কোচ কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস-গরুভর্তি পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড টাইগারদের বোলিং তোপে ১৪১ রানে থামল জিম্বাবুয়ে

বরগুনার আমতলীতে কৃষি রেডিও বন্ধ, বিপাকে পাঁচ  লক্ষাধিক মানুষ। 

জ্বালানি সংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও ৯৮.৮ এফএম বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ১ এপ্রিল কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ির পরিচালক মো. মশীহুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে উপকূলীয় অঞ্চলের অন্তত পাঁচ লক্ষাধিক মানুষ আবহাওয়ার পূর্বাভাস ও প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।
২০১২ সালের ১ জানুয়ারি আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে চালু হওয়া কৃষি রেডিওটি অল্প সময়েই কৃষক, জেলে ও সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে পরিণত হয়। বরগুনা ও পটুয়াখালীর বিস্তীর্ণ উপকূলজুড়ে এর সম্প্রচার পৌঁছাতো। আবহাওয়ার পূর্বাভাসের ওপর নির্ভর করে কৃষকরা চাষাবাদ এবং জেলেরা নদী ও সাগরে মাছ ধরার সিদ্ধান্ত নিতেন।
২০২৩ সালে নিজস্ব জমিতে দ্বিতল ভবন নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলেও চলতি বছরের জানুয়ারি থেকে বরাদ্দ জটিলতা ও অব্যবস্থাপনায় কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। সর্বশেষ ১ এপ্রিলের সিদ্ধান্তে পুরো সম্প্রচার বন্ধ হয়ে যায়, ফলে কৃষক, জেলে ও সাধারণ মানুষ তথ্য ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন।
নাচনাপাড়া গ্রামের কৃষক কামাল মোল্লা বলেন, ‘কৃষি রেডিও ছিল প্রান্তিক মানুষের তথ্যের প্রধান উৎস। এটি বন্ধ হয়ে যাওয়ায় আমরা বড় সমস্যায় পড়েছি।’
শ্রোতা ময়নারানী বলেন, ‘কয়েক দিন ধরে কোনো অনুষ্ঠান শুনতে পারছি না, খুব খারাপ লাগছে।’
কৃষক কামাল সিকদার বলেন, ‘রেডিওর তথ্যের ওপর নির্ভর করেই চাষাবাদ করতাম, এখন দিশাহারা।’
জেলে সাইদুল বয়াতি  বলেন, ‘আবহাওয়ার খবর না পেয়ে নদী-সাগরে যেতে ভয় লাগছে।’
বিশিষ্ট সাংবাদিক ও ইউনাইটেড জার্নালিস্ট ফোরাম পটুয়াখালী জেলার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ জানান এ কৃষি রেডিও চালুর থাকাকালীন পটুয়াখালী জেলার অনেক মানুষ উপকৃত হতো। অবিলম্বে তা চালুর দাবি জানান।
আমতলী কৃষি রেডিওর স্টেশন ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) শেখ হাবিবুর রহমান জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ সাময়িকভাবে সম্প্রচার বন্ধ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ‘রেডিওটি পুনরায় চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
কৃষি তথ্য সার্ভিসের উপপরিচালক ফেরদৌসী ইয়াসমিন বলেন, ‘অর্থনৈতিক সংকটের কারণে আপাতত বন্ধ রয়েছে, বরাদ্দ পেলে পুনরায় চালু করা হবে।’
পরিচালক মো. মশীহুর রহমান জানান, ‘অল্প সময়ের মধ্যেই কৃষি রেডিও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।’
এদিকে  বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের বরগুনা জেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল মোতালেব উপকূল বাসীর উপকারার্থে কৃষি রেডিওটি পুনরায় চালুর আহবান জানিয়েছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে

বরগুনার আমতলীতে কৃষি রেডিও বন্ধ, বিপাকে পাঁচ  লক্ষাধিক মানুষ। 

আপডেট সময় ০৬:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬