সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা অতিরিক্ত বিলের কারণ ও সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব জয় উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে আনলেন ইংলিশ তারকা ব্রাজিলের পরাজয়ে আবেগঘন স্ট্যাটাস, ঘণ্টাখানেক পরই না ফেরার দেশে জুয়েল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করলেন চৌধুরী নায়াব ইউসুফ, এমপি  মুহূর্তেই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন রোনালদো, সতর্ক স্পেন কোচ কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস-গরুভর্তি পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড টাইগারদের বোলিং তোপে ১৪১ রানে থামল জিম্বাবুয়ে

নাইক্ষ্যংছড়ি পিস্তল-৪২ রাউন্ড গুলি উদ্ধার : আটক ০২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ২টি পিস্তল ও ৪২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজন রোহিঙ্গা যুবকসহ দুজনকে আটক করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অভিযানে একটি টিটি ক্যালিবার ৯ মি.মি. পিস্তল (ইউগোস্লাভিয়া নির্মিত), একটি অজ্ঞাত ধরনের পিস্তল এবং ৪২ রাউন্ড তাজা গুলিসহ মো. ফারুক (২১) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।তিনি রোহিঙ্গা ক্যাম্প‑১৩-এর বাসিন্দা।

পরবর্তীতে ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার চাকডালা বাজার এলাকায় অভিযান চালিয়ে নুরুল আলম (৩০) নামের আরো একজনকে আটক করা হয়। তিনি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, ‘আয়াতুল্লাহ’ নামের এক ব্যক্তির নির্দেশে ২০ হাজার টাকার বিনিময়ে তারা অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ি সদর এলাকার একটি হোটেলে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। বর্তমানে আটক ব্যক্তিরা উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ বিজিবির হেফাজতে রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে

নাইক্ষ্যংছড়ি পিস্তল-৪২ রাউন্ড গুলি উদ্ধার : আটক ০২

আপডেট সময় ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬