ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেধাবীরাই দেশ গড়ার প্রধান শক্তি : আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, মেধাবীরাই একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশ উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

শনিবার (১১ এপ্রিল) কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ঢাকা-২ আসনের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। তাহলেই তোমরাই হবে আগামী বাংলাদেশের নেতৃত্বদানকারী প্রজন্ম।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান এবং কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ ও সাভার উপজেলার শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত স্কুল কলেজের প্রধানরা।

অনুষ্ঠানে ঢাকা-২ আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১০৩ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের এ সাফল্য উদ্‌যাপনে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন, ফলে পুরো আয়োজনটি এক আবেগঘন ও গর্বের পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানটির মূল পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তার সার্বিক দিকনির্দেশনায় এবং উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় এই বৃহৎ পরিসরের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সম্মাননা শুধু শিক্ষার্থীদের প্রেরণা জোগায় না, বরং সমাজে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেও কার্যকর ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বৃত্তি তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সার্বিকভাবে এই আয়োজন কেরানীগঞ্জে শিক্ষা, উন্নয়ন ও মেধাবীদের যথাযথ মূল্যায়নের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে স্থানীয়দের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেধাবীরাই দেশ গড়ার প্রধান শক্তি : আমান

আপডেট সময় ০৭:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬