সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে  সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গাজীপুরে গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণার অভিযোগ তুলে জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে  মহানগর জামায়াতের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার  সকালে গাজীপুর মহানগরের শিববাড়ী মোড় ৩৬ জুলাই চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেয়ামত সড়ক এলাকায় গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য মোঃ খায়রুল হাসান, কেন্দ্রীয় সূরা সদস্য ও গাজীপুর-৪ আসন থেকে নির্বাচিত এমপি সালাহউদ্দিন আইউবী, মহানগর সেক্রেটারি আ. স. ম. ফারুক, সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় সূরা সদস্য আফজাল হোসেন, আজারুল ইসলাম মোল্লা, মহানগর কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, নেয়ামত উল্লাহ শাকের, এমসিপির মুখ্য সমন্বয়ক এডভোকেট আলী নাসের খান, মহানগর সূরা সদস্য আশরাফ আলী কাজল, গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত আমীর এডভোকেট সাদিকুজ্জামান খান, টঙ্গী পশ্চিম থানা আমীর আনোয়ার হোসেন ভূঁইয়া, গাছা থানা আমীর মাস্টার মিয়াজ উদ্দিন, বাসন থানা আমীর মাওলানা আকরামুল ইসলাম, পুবাইল থানা ভারপ্রাপ্ত আমীর এডভোকেট শামীম মৃধা, আইনজীবী থানা আমীর এডভোকেট শাহজাহান সিরাজী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ একইসাথে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা অগ্রাহ্য করে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সাংবিধানিক কাঠামোগত সংস্কারের পরিবর্তে লোকদেখানো সংশোধনী প্রক্রিয়া চালু করেছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।
বক্তারা আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করে বরং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি, দমন-পীড়ন ও অস্থিতিশীলতার পথ তৈরি করা হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং মানবাধিকার সুরক্ষার বিষয়গুলো উপেক্ষিত হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে  সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৩:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬