সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম
সেনবাগে ভ্রাম্যমান আদালতের অভিযান

দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সেনবাগ সরকারি হাসপাতাল রোড এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারাবেগম।
অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে এমএ লতিফ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং দি ইবনে হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ, চিকিৎসক ডা. সরোয়ার হোসেন এবং সেনবাগের স্যানিটারি ইন্সপেক্টর মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিধিমালা না মানা, প্রয়োজনীয় কাগজপত্র ও মানদণ্ডে ঘাটতি থাকায় এ জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে নিয়ম মেনে সেবা প্রদান করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনগণের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনবাগে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এদিকে ভ্রাম্যমান আদালতের এ অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং অনেকেই স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সেনবাগে ভ্রাম্যমান আদালতের অভিযান

দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

আপডেট সময় ১২:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬