ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘চেক ডেলিভারি’ কৌশলে বাজাজ মামুন চক্রের বিস্ময়কর উত্থান ! ঢাকা জেলা রেজিস্ট্রার অফিসে পদোন্নতি বাণিজ্যের অভিযোগ: টাকা দিলেই তালিকার শীর্ষে ফরেনসিক অডিটে মিলল প্রিমিয়ার ব্যাংকের ৩ হাজার ৮৮ কোটি টাকার দুর্নীতি যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অফিস সহকারীর স্ত্রীকে মারধরের অভিযোগ নান্দাইল উপজেলা ভূমি অফিসের কর্মকর্তার টেবিলে বসে ঝাড়ুদার আলমের ঘুষ বানিজ্য দেশে ফিরল ব্রাহ্মণপাড়ার শাহ আলমের মরদেহ, কফিন ঘিরে স্বজনদের আহাজারি। বিনা টিকিটে রেলভ্রমণ : ৪৮ বছর পর পরিশোধ করলেন টাকা ​ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ নারী ও পরোয়ানাভুক্ত ৩ জন গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় দোকানদারের মাথায় গুলি ঝিনাইগাতীতে ভোটগ্রহণ শুরু, বাড়ছে ভোটার উপস্থিতি

পাওনা টাকা ফেরত চাওয়ায় দোকানদারের মাথায় গুলি

কক্সবাজারের রামুতে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় এক দোকানদার গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার লম্বরীপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি সাদ্দাম হোসেন (৩৭) তিনি তেচ্ছিপুলের আসকরপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মুদি দোকানের মালিক। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালেরর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

পুলিশ সূত্র জানায়, দুপুর ১টার দিকে তেচ্ছিপুল দক্ষিণ পাশের লম্বরীপাড়া সড়কে সাদ্দাম হোসেনের মুদি দোকানের সামনে তার সঙ্গে শফি আলম (৩০) নামের এক ব্যক্তির পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শফি আলম তার হাতে থাকা শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে সাদ্দাম হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারী শফি আলম একই এলাকার বাসিন্দা। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন এবং এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।

রামু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পুলিশের উপস্থিতি বৃদ্ধি করায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘চেক ডেলিভারি’ কৌশলে বাজাজ মামুন চক্রের বিস্ময়কর উত্থান !

পাওনা টাকা ফেরত চাওয়ায় দোকানদারের মাথায় গুলি

আপডেট সময় ০৬:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬