সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

বেরোবিতে গবেষণা প্রকল্পের সামাজিক বিজ্ঞান অনুষদের ১ম সেমিনার অনুষ্ঠিত

মানসম্মত জার্নালে প্রকাশনার জন্য ‘টোকেন রিওয়ার্ড’ দেওয়া হবে: উপাচার্য
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং সময়োপযোগী গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম আরও সুদৃঢ় করা সম্ভব| তিনি বলেন, কিউ-১ বা কিউ-২ পর্যায়ের স্কোপাস ইনডেক্সড জার্নালে বেরোবি গবেষকদের গবেষণাপত্র প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ ‘টোকেন রিওয়ার্ড’ বা আর্থিক পুরস্কার প্রদান করা হবে|
আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল , ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের সামাজিক বিজ্ঞান অনুষদের তিন (অর্থনীতি, সমাজবিজ্ঞান ও জেন্ডার এ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ) বিভাগের ১ম সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য এসব কথা বলেন | তিনি আরও বলেন, আমাদের সীমাবদ্ধতা থাকলেও গবেষণার সদিচ্ছার কোনো কমতি নেই| আমাদের মূল লক্ষ্য গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করা| উপাচার্য জানান, গবেষণার মান উন্নয়নে মালয়েশিয়াসহ বিভিন্ন বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের সাথে কো-সুপারভাইজার হিসেবে কাজ করার সুযোগ ˆতরি করা হচ্ছে| এছাড়া বিসিএসআইআর ও পরমাণু শক্তি কমিশনের মতো দেশীয় গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথ কোলাবরেশনের ওপর তিনি জোর দেন|
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এবং বহি:স্থ গবেষকগণ অনলাইনে উপস্থিত ছিলেন| সেমিনারে বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং জেন্ডার এ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন|
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

বেরোবিতে গবেষণা প্রকল্পের সামাজিক বিজ্ঞান অনুষদের ১ম সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬