ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলায় চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়ে বহু যাত্রী আহত অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি : তিন আসামির আমৃত্যু, ২ জনের ১০ বছরের কারাদণ্ড বিচার বিভাগের জন্য আজ কালো দিন : শিশির মনির বালিয়াডাঙ্গীতে বিলুপ্তির পথে গ্রীষ্মের রঙিন ফসল তরমুজ চাষ টেকসই পর্যটন নিশ্চিত করতে রাঙ্গামাটিতে চালক-মালিকদের সচেতনতা বৃদ্ধি আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফুয়েল পাস খাগড়াছড়িতে বর্ণিল শোভাযাত্রায় বৈসু ও চৈত্রসংক্রান্তিকে বরণ বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে রবিউল -মাসুদ  বেরোবি উপাচার্যকে হতভাগা বললেন চিফ প্রসিকিউটর

জ্বরের রোগীকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক জ্বরের রোগীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই দিন কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার ৫ বছরের কন্যা সন্তান আলিফাকে জ্বরের রোগী হিসেবে জরুরি বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন। একই সময়ে হাসপাতালের জরুরি বিভাগে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের সন্তান নাজমুলকে কুকুরের কামড়ের রোগী হিসেবে চিকিৎসা নিতে আসেন। উভয় রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম উভয়কে পৃথক পৃথক চিকিৎসাপত্র দেন। তবে জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ কর্তব্যরত চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে জলাতঙ্কের ভ্যাকসিন পুশ করেন।

এই ব্যাপারে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ বলেন, একই সময়ে দুই রোগী সেবা নিতে এসেছিল। ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা নেই। আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। এ ভ্যাকসিনটি ভুলক্রমে দেওয়া হলেও রোগীর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তারপরও দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দায়িত্বে অবহেলা করেছে মর্মে তাকে বিধি মোতাবেক শোকজ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলায় চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়ে বহু যাত্রী আহত

জ্বরের রোগীকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

আপডেট সময় ১২:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬