সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

আত্রাইয়ে ব্যস্ততম রাস্তার মাঝখানে দীর্ঘ দুই যুগ ধরে বৈদ্যুতিক খুঁটি দাঁড়িয়ে: ভোগান্তিতে জনসাধারণ

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজারে রাস্তার মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি মরণফাঁদে পরিণত হয়েছে। ব্যস্ততম দুটি রাস্তার ঠিক মাঝখানে দীর্ঘ দুই যুগ ধরে খুঁটি দুটি দাঁড়িয়ে থাকলেও তা অপসারণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ ও যানবাহন চালক।
সরেজমিনে ভবানীপুর বাজারে গিয়ে দেখা যায়, বাজারের ভেতরের দুটি প্রধান ও ব্যস্ততম রাস্তার একদম মাঝখানে পল্লী বিদ্যুতের দুটি খুঁটি দাঁড়িয়ে আছে। রাস্তা সরু হওয়ায় এবং মাঝখানে খুঁটি থাকায় বড় কোনো যানবাহন ঢুকতে পারছে না। এমনকি ছোট যানবাহনগুলো চলাচলের সময় প্রায়ই খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে এই ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যায়।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আরিফুজ্জামান লেবু বলেন, ​একটি গুরুত্বপূর্ণ বাজারের রাস্তার মাঝখানে খুঁটি থাকা মানেই উন্নয়নের পথে বাধা। গত ২০-২৫ বছর ধরে আমরা এই ভোগান্তি সহ্য করছি। বাজারের ব্যবসায়ীরা মালামাল আনা-নেওয়া করতে গিয়ে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন। আমরা দ্রুত এই খুঁটি দুটি স্থানান্তরের দাবি জানাই।
​বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, রাস্তাটি প্রশস্ত হলেও মাঝখানে খুঁটি থাকায় কোনো সুফল পাওয়া যাচ্ছে না। প্রায়ই ভ্যান, অটোরিকশা বা বাইক খুঁটির সাথে ধাক্কা খেয়ে আহত হওয়ার খবর পাই। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, বড় কোনো প্রাণহানির আগেই যেন খুঁটিগুলো সরানো হয়।
​স্থানীয় সমাজসেবক জয়নুল হক বলেন, ভবানীপুর বাজারটি এলাকার অন্যতম বড় বাণিজ্য কেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ এই পথে যাতায়াত করেন। রাস্তার মাঝখানে এমন জনবিরোধী অবস্থায় খুঁটি থাকাটা দুঃখজনক। জনস্বার্থে জরুরি ভিত্তিতে এটি সমাধান করা প্রয়োজন।
এ বিষয়ে আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জসিম উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটার জন্য আমি ব্যক্তিগত ভাবে দায়ী নই। রাস্তা নির্মাণের সময় তৎকালীন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরের সমন্বয়ের অভাবে এমনটা হতে পারে। তবে আমাদের কোনো কারিগরি ত্রুটি আছে কি না, তা আমাদের লোক গিয়ে খতিয়ে দেখবে।
​অন্যদিকে, পল্লী বিদ্যুতের এজিএম মো. রাজু হাসান বলেন, তিনি দ্রুতই ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

আত্রাইয়ে ব্যস্ততম রাস্তার মাঝখানে দীর্ঘ দুই যুগ ধরে বৈদ্যুতিক খুঁটি দাঁড়িয়ে: ভোগান্তিতে জনসাধারণ

আপডেট সময় ১২:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬