ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলিশের উৎপাদন আরও বাড়ানোর উপায় খুঁজতে বিজ্ঞানীদের গবেষণার আহ্বান পাম্প থেকে জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার নগদে শতকোটির ব্যবসা ডাক বিভাগের কর্মকর্তা জাকিরের বিশ্বে মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০-৮০ শতাংশই বাংলাদেশে : প্রতিমন্ত্রী হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে – ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লা নগরীর নুরপুরে কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন  পীরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জমি দখল, মাসুম আকন্দ ও ওসি তদন্তের বিরুদ্ধে মানববন্ধন গুম অধ্যাদেশ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে ফেনীতে অধিকার’র মানববন্ধন ওয়ে হাউজিংয়ের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ মুকসুদপুর উপজেলা ত্রুীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন।

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে – ধর্মমন্ত্রী কায়কোবাদ

২০২৬ সালের হজ আসন্ন। এ বছর হজের কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পাদন করতে হবে। হজযাত্রীদেরকে সর্বোত্তম সেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

আজ সকালে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর নির্বাহী কমিটির সাথে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম যথাদ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে। হজযাত্রা সহজ ও মসৃণ করার জন্য সকলকে সচেষ্ট হতে হবে। হজযাত্রীরা যেন কষ্ট না পান সেদিকে খেয়াল রাখতে হবে। গত হজ মৌসুমে হজ ব্যবস্থাপনাকে যেভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবছরও সেভাবেই সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সকলকে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান তিনি।

এর আগে হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ে কিছু সুপারিশ ও পর্যবেক্ষণ তুলে ধরেন। সংগঠনের পক্ষে কিছু দাবীদাওয়াও উপস্থাপন করেন তিনি।

ধর্মমন্ত্রী হাবের সুপারিশ ও দাবীদাওয়াসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং সেবিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। একইসাথে বিধিবহির্ভূত কোনো কাজ করবেন না বলেও জানান তিনি।

এ সময় ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমান, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতা ও হাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইলিশের উৎপাদন আরও বাড়ানোর উপায় খুঁজতে বিজ্ঞানীদের গবেষণার আহ্বান

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে – ধর্মমন্ত্রী কায়কোবাদ

আপডেট সময় ০৬:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬