ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগদে শতকোটির ব্যবসা ডাক বিভাগের কর্মকর্তা জাকিরের বিশ্বে মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০-৮০ শতাংশই বাংলাদেশে : প্রতিমন্ত্রী হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে – ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লা নগরীর নুরপুরে কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন  পীরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জমি দখল, মাসুম আকন্দ ও ওসি তদন্তের বিরুদ্ধে মানববন্ধন গুম অধ্যাদেশ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে ফেনীতে অধিকার’র মানববন্ধন ওয়ে হাউজিংয়ের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ মুকসুদপুর উপজেলা ত্রুীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে আলোচনায় কাজী হাসান ডিএসসিসির উচ্ছেদ অভিযানে সায়েদাবাদে একাধিক অবৈধ কাউন্টার সিলগালা

ডিএসসিসির উচ্ছেদ অভিযানে সায়েদাবাদে একাধিক অবৈধ কাউন্টার সিলগালা

রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অনুমোদনহীন বাস কাউন্টার অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বুধবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান শুরু হয়। এ সময় সংশ্লিষ্ট কাউন্টারগুলোকে ৩০ মিনিটের মধ্যে স্থান ও মালামাল খালি করার নির্দেশ দেওয়া হয়।

নোটিশ পাওয়ার পর অনেকে কাউন্টার কর্তৃপক্ষ দ্রুত কাউন্টার বন্ধ করে তাদের মালামাল সরিয়ে নেন। অভিযান চলাকালে বেশ কিছু অনুমোদনহীন কাউন্টার সিলগালা করে দেওয়া হয় এবং এক্সকাভেটর মেশিন দিয়ে সেগুলোর বিলবোর্ড ভেঙে ফেলা হয়।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, সায়েদাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা এসব বাস কাউন্টার সড়ক ও ফুটপাত দখল করে যাত্রী চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। জনভোগান্তি কমাতে এবং নগর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

dhakapost

তবে এ উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেন কাউন্টের মালিকরা। এসময় হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মাহবুব আলম বলেন, ‘নির্ধারিত স্থানে কার্যক্রম পরিচালনা করতে বললে করবো, তবে সেখানে পর্যাপ্ত জায়গা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে। যাত্রীদের জন্য বসার ব্যবস্থা না থাকায় কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যার মুখে পড়তে হবে।’

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন বা অন্য কেউ এটা সমাধান করছেন না।

উচ্ছেদ অভিযানে ব্রিফিংয়ে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ‘আমরা আজ গোলাপবাগ এলাকা থেকে আমাদের উচ্ছেদ অভিযান শুরু করেছি। আমাদের এই অভিযানের মূল লক্ষ্য হলো যাত্রী যাতায়াত এবং বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা।’

তিনি বলেন, আমরা চাচ্ছি অনেকটা বিমানবন্দরের আদলে আমাদের বাস টার্মিনালগুলো পরিচালিত হোক, যেখানে যাত্রীরা একটি নির্দিষ্ট জায়গা থেকেই বাসে উঠবেন এবং সেখানেই নামবেন। টিকিট যে কেউ চাইলে অনলাইনে কাটতে পারেন, কিন্তু বাসে ওঠার জন্য তাকে অবশ্যই নির্ধারিত টার্মিনালে আসতে হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগদে শতকোটির ব্যবসা ডাক বিভাগের কর্মকর্তা জাকিরের

ডিএসসিসির উচ্ছেদ অভিযানে সায়েদাবাদে একাধিক অবৈধ কাউন্টার সিলগালা

আপডেট সময় ০৪:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬