ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএসসিসির উচ্ছেদ অভিযানে সায়েদাবাদে একাধিক অবৈধ কাউন্টার সিলগালা উত্তরা পূর্ব থানার শিকদার বাড়ি এলাকায় আতঙ্কের নাম ‘টোন্ডা মিজান’ নাসিরনগরে সড়ক প্রকল্পে অনিয়ম: ৪০% কাজ, ৯০% বিল—ঠিকাদার লাপাত্তা ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে আম, লিচু ও ধানের ব্যাপক ক্ষতি, শিলার আঘাতে ঝাজরা হয়ে গেছে ঘরের টিন হাজীগঞ্জ বাজার পৌর এলাকায় অবস্থিত ডায়গনিস্ট সেন্টার ও ক্লিনি গুলোতে ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবের কারণে ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছেন। ময়মনসিংহে যুবক হত্যায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন আহমেদীয়া ফাইন্যান্সের এমডি মনির ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ সখীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলার উদ্বোধন নওগাঁয় উদ্ধারকৃত ৮৫টি হারানো মোবাইল মালিকদের হাতে বুঝিয়ে দিলেন জেলা পুলিশ এক কলস পানির জন্য পাড়ি দিতে হয় মাইলের পর মাইল

বোরহানউদ্দিনে নারী ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণে প্রশাসনের সচেতনতামূলক সভা।

ভোলার বোরহানউদ্দিনে কন্যাশিশুর সুরক্ষা, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ব্যাধি নির্মূলে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মনোরঞ্জন বর্মন।
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনোরঞ্জন বর্মন বলেন,
​”বাল্যবিবাহ, ইভটিজিং ও যৌতুকসহ সব সামাজিক ব্যাধি নির্মূলে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমি বিশেষ করে শিক্ষকদের অনুরোধ করব, আপনারা আপনাদের শিক্ষার্থীদের নিয়মিত নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করবেন,যাতে তারা সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠে এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে পারে।”
​সভায় যে ৭টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়,
​কন্যাশিশুর সুরক্ষা।
​ইভটিজিং প্রতিরোধ।
​নারী নির্যাতন প্রতিরোধ।
​বাল্যবিবাহ প্রতিরোধ।
​সাইবার বুলিং প্রতিরোধ।
​যৌতুক ও আত্মহত্যা প্রতিরোধ।
​নারী ও শিশু পাচার রোধ।
​অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপজেলা প্রশাসনের এই যুগোপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং সমাজ থেকে অপরাধ দূর করতে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার দাবি জানান।
​সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়াও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইভটিজিং প্রতিরোধ কমিটির সদস্য, মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক, মাদ্রাসা সুপার এবং উপজেলা যুব উন্নয়ন অফিসের প্রশিক্ষণার্থীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
​উপস্থিত সুধীজন আশা প্রকাশ করেন যে, আজকের এই সভার আলোচনা মাঠপর্যায়ে বাস্তবায়িত হলে বোরহানউদ্দিনে নারী ও শিশু নির্যাতনের হার অনেকাংশেই কমে আসবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির উচ্ছেদ অভিযানে সায়েদাবাদে একাধিক অবৈধ কাউন্টার সিলগালা

বোরহানউদ্দিনে নারী ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণে প্রশাসনের সচেতনতামূলক সভা।

আপডেট সময় ১২:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬